
রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের বাবা-ছেলে গুলিবিদ্ধ ও চাপাতির কোপে আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত ৯টার পর মোহাম্মদপুরের বছিলা সড়কের ময়ূর ভিলার সামনের ফুটপাতে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন মো. ফাহিম ও তাঁর বাবা মো. সুমন।
জানা গেছে, রাতে স্থানীয় সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের মধ্যে এ গুলি ও হামলার ঘটনা ঘটে।
আহত বাবা-ছেলেকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নেওয়া হয়, পরে তাঁদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের পীরগঞ্জে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন পীরগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠাতা সভাপতি ও মেয়র পদপ্রার্থী সহিদুল ইসলাম মণ্ডল সেবু...
৯ মিনিট আগে
নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়েছে।
১৮ মিনিট আগে
কানাডায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে জাল ভিসা সরবরাহ করে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে হাসান মুরাদ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণহাটে পঞ্চবটি চা-বাগানের সহকারী ব্যবস্থাপক ও এক পল্লিচিকিৎসককে কুপিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আহত দুজন হাসপাতালে ভর্তি।
১ ঘণ্টা আগে