অনাপত্তি বহির্ভূত ৩১ পাখি আমদানি এবং কাগজপত্রবিহীন ৬৫ পোষাপাখি খামারে পালনের অভিযোগে কাশভি এন্টারপ্রাইজের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আদেশের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আজ বুধবার স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি জানান, সাইপ্রাস থেকে এনওসি বহির্ভূত পাখি আমদানি এবং ৬৫ পোষাপাখি সম্পর্কে তথ্য জানাতে না পারায় পোষাপাখি লালন পালন খামার লাইসেন্স ও পজেশন সার্টিফিকেট বাতিল করা হয়।
এর বিরুদ্ধে ২২ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব বরাবর আপিল করেন কাশভি এন্টারপ্রাইজের মালিক কিশোর মিত্র ওঝা।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, আইন অনুসারে আপিল নিষ্পত্তির জন্য ৩০ দিন সময় রয়েছে। কিন্তু সেই সময় শেষ হওয়ার আগেই মালিকপক্ষ হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট ১৩ ডিসেম্বর রুল জারি করে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত ছয় মাসের স্থগিত করেন।
এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। ফলে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল থাকবে।

কক্সবাজারের টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া ফুটবল মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বদরুল আমীনের খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহীতে অভিযান চালিয়ে পেট্রলবোমা ও ককটেল উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নগরের চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় র্যাব-৫-এর রাজশাহীর সিপিএসসির একটি দল এই অভিযান চালায়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দুটি সিসিটিভি ক্যামেরা চুরি হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দুর্বৃত্তরা কেন্দ্রটির নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে স্থাপিত ক্যামেরাগুলো নিয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থল...
১ ঘণ্টা আগে