ইভ্যালি আপাতত পরিচালনার জন্য সিটি ও সাউথ ইস্ট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ২ কোটি ৩৫ লাখ টাকা তোলার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ইভ্যালির নামে থাকা ২২টি গাড়ি ভাড়া বা বিক্রি করে দেওয়ারও অনুমতি দিয়েছেন আদালত। ইভ্যালি পরিচালনায় গঠিত বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে ইভ্যালির বোর্ডের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোরশেদ আহমেদ খান। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন।
মাহসিব হোসাইন বলেন, ইভ্যালির প্রধান কার্যালয়ে প্রতিদিন গ্রাহকেরা এসে ভিড় করছেন। শান্তি-শৃঙ্খলার স্বার্থে সেখানে পুলিশ মোতায়েন করতে নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরীন ও ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল কোথায় কীভাবে টাকা ব্যয় করেছেন, তার তথ্য দিতে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরকে বলা হয়েছে। কারণ, কোম্পানির টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায় না।
গত বছরের ১৮ অক্টোবর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনায় আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। বোর্ডের অন্য সদস্যরা হলেন স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন বিভাগের সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, বিশেষ দায়িত্বে (ওএসডি) থাকা অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ ও ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থী কয়েকজন শিক্ষক-কর্মকর্তাকে হেনস্তা ও কক্ষ ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে...
৩৩ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে চলন্ত একটি বিলাসবহুল স্লিপার কোচ বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ভাগ্যক্রমে ভেতরে থাকা সব যাত্রী দ্রুত নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
৩৬ মিনিট আগে
রোববার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন।
১ ঘণ্টা আগে
ফজরের সুন্নত নামাজ আদায়ের সময় সেজদায় গিয়ে আর ওঠা হলো না পটুয়াখালীর সদর উপজেলার শ্রীরামপুর বাজার মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ আতাউল্লাহর। আজ সোমবার ভোরে মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে