
টাঙ্গাইলের মির্জাপুরে নুরুল ইসলাম নুরুল (৩৮) নামের এক কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বানাইল ইউনিয়নের বাদে হালালিয়া ঘোনাপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নুরুল ইসলাম ওই গ্রামের রবি মিয়ার ছেলে। আজ শুক্রবার ভোরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নুরুল ইসলাম নুরুল পাশের উফুল্কী গ্রামের গদু মাতব্বরের মেয়ের জামাই। তাঁর স্ত্রীর বড় ভাই মোতালেব হোসেনের বাদেহালালিয়া গ্রামে বোরো আবাদের একটি প্রকল্প রয়েছে। নুরুল ইসলাম রাতে ওই প্রকল্পের সেচ পাম্প চালাতেন। গতকাল বৃহস্পতিবার রাতেও তিনি জমিতে পানি দেওয়ার কাজ করছিলেন। রাত ১টার দিকে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় পাশের বাড়ির লোকজন তাঁর চিৎকার শুনে চোর চোর বলে এলাকাবাসীকে জাগিয়ে তোলে। এলাকাবাসী সেচ পাম্পের কাছে গিয়ে নুরুল ইসলামের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে মির্জাপুর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে মির্জাপুর থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবুল বাসার আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনের কারণ উদ্ঘাটনসহ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে