
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ শুক্রবার থেকে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকেই বিভিন্ন বাস কোম্পানি অনলাইন ও কাউন্টার দুই মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২১ মে থেকে ঈদের আগপর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। অর্থাৎ আজ ৮ মে যাত্রীরা ২১ মে থেকে ঈদের আগপর্যন্ত বিভিন্ন রুটের বাসের আগাম টিকিট সংগ্রহ করতে পারছেন।
অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে শ্যামলী এন আর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার সকাল থেকেই তাঁদের সব টিকিট বিক্রি শুরু হয়েছে। সব টিকিট অনলাইনে দেওয়া হয়েছে, পাশাপাশি কাউন্টার থেকেও বিক্রি করা হচ্ছে।
তিনি জানান, যাত্রীদের চাহিদা সবচেয়ে বেশি ২৪ মে রাতের, ২৫ মে সারা দিনের এবং ২৬ মে সকালের টিকিটে। সরকারি ছুটি ২৫ মে থেকে শুরু হওয়ায় এসব দিনের টিকিটে বাড়তি চাপ দেখা যাচ্ছে। সকাল ১০টা পর্যন্তই চাহিদা থাকা এসব রুটের অধিকাংশ অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে বলেও জানান তিনি।
এদিকে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। পাশাপাশি প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হবে।

গত বুধবার ৭ অক্টোবর নাটোর রেলস্টেশন থেকে ক্রিলের ল্যাপটপটি চুরি হয়। পরদিন বৃহস্পতিবার অমল কুমার সাহা নামের এক ব্যক্তি নাটোর থেকে নওগাঁয় নিজ শ্বশুরবাড়ি যাওয়ার পথে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনে একটি সিটের নিচে ক্রিলের ল্যাপটপটি দেখতে পান। পরে তিনি এটা নিয়ে তাঁর শ্বশুরবাড়ি...
৪ ঘণ্টা আগে
গ্রাহকদের অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুভাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবিদুর রহমান ও পরিচালকদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহ, ব্যয়, ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য যাচাই করবে সংস্থাটি...
৫ ঘণ্টা আগে
জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ৭৬৮ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এ অভিযান চালায়।
৫ ঘণ্টা আগে
রাজশাহী মহানগরীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরে মো. জিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এরপর জিয়ার অন্য ভাইদের মারধরে গুরুতর আহত হয়েছেন তাঁর চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।
৫ ঘণ্টা আগে