
দুই দফায় কেন্দ্র দখলের চেষ্টা করতে গিয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদসহ ছাত্রলীগের কর্মীরা প্রথমে অবরুদ্ধ ও পরে র্যাবের হাতে আটক হন। পরে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান তাঁদের উদ্ধার করেন। বৃহস্পতিবার ভোট চলাকালে সদর উপজেলার ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে একটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।
উদ্ধার করতে গিয়ে শামীম ওসমান র্যাব কর্মকর্তাকে রাগত স্বরে জিজ্ঞেস করেন, ছাত্রলীগের নেতাদের চোরের মতো পেটালেন কেন? এখন নারায়ণগঞ্জ আপনি সামাল দেন। সেখানে উপস্থিত র্যাব কর্মকর্তারা শামীম ওসমানকে জানান, কাউকে পেটানো হয়নি। বরং সেখান থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রসহ কয়েকজনকে আটক করে র্যাবের হাতে সোপর্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ৬৯নং পশ্চিম মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ শতাধিক লোকজন নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। ওই সময় তাঁরা মেম্বার প্রার্থী শাহজাহান মাতবরের পক্ষে স্লোগান দেন। এখানকার বর্তমান মেম্বার জাকারিয়া জাকির অভিযোগ তোলেন, রিয়াদ লোকজন নিয়ে শাহজাহান মাতবরের পক্ষে সিল মারছেন। এ নিয়ে সেখানে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে সাংবাদিকেরা ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করলেও তখনো সিল মারতে দেখেন। এ নিয়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লোকজন ধাওয়া করলে রিয়াদ ও ছাত্রলীগের কয়েকজন নেতা একটি কক্ষে অবস্থান নেন। একপর্যায়ে পুলিশ গিয়ে বিশৃঙ্খলাকারীদের বাধা দেয় ও ব্যাপক লাঠিচার্জ করে। এ সময় রিয়াদ আশ্রয় নেন স্কুলের রাথরুমে। এক ঘণ্টা পর রিয়াদকে ছেড়ে দেওয়া হয়।
এরপর দুপুর আড়াইটায় আবারো রিয়াদ দলবল নিয়ে বিশৃঙ্খলা করলে র্যাব সদস্যরা তাঁদের লাঠিপেটা করে। ওই সময় আটক করা হয় তিনজনকে। কেন্দ্র থেকে উদ্ধার করা হয় দুটি লম্বা ছোরা ও বেশ কিছু লাঠি।
বিকেল ৩টায় সেখানে হাজির হন এমপি শামীম ওসমান। এসময় শামীম ওসমানের কাছে কাঁদতে কাঁদতে মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ বলেন, ‘আমাদের কুত্তার মতো পিটাইছে, হাত ফুলায় ফালাইসে।’
মোবাইলে ধারণ করা ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, শামীম ওসমান র্যাব সদস্যকে উদ্দেশ করে বলছেন, আপনি আমাদের ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারিকে মারছেন! এখন নারায়ণগঞ্জ আপনি সামাল দেন। দেখি আপনি পারেন কি-না, আর আমি পারি কি-না। আপনি ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারিকে চোরের মতো পিটাবেন?
র্যাব সদস্য নিজেকে স্কোয়াড্রন লিডার মনির বলে পরিচয় দিয়ে বলেন, ওদের মারা হয়নি স্যার। এটা ঠিক না।
তিনি সামনে থাকা লাঠি আর ছোরা দেখিয়ে বলেন, এগুলোসহ লোকজন তাঁদের আটক করেছে এখানেই। সবাই দেখেছে। আপনি সবাইকে জিজ্ঞেস করে দেখেন। ওদেরকে মারি নাই স্যার। ওখানে ককটেল আছে। তারা এখানেই ছিল। ব্যাপারটা ওইরকম নয় স্যার। চোরের মতো পিটানো হয় নাই। তাঁদের প্রতিহত করা হয়েছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট দীর্ঘদিনের। চলতি অর্থবছরে এই সংকট আরও প্রকট হয়েছে। প্রয়োজনের তুলনায় বরাদ্দ অপ্রতুল হওয়ায় নেই বহু জরুরি ওষুধ। গত অর্থবছরে ওষুধ ও কেমিক্যাল কেনায় প্রায় ৬০ কোটি টাকার চাহিদা দেওয়া হলেও বরাদ্দ মিলেছে মাত্র ৮ কোটি ২৩ লাখ ৯৪ হাজার টাকা।
৮ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
২ ঘণ্টা আগে
সংসদ সদস্য রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
২ ঘণ্টা আগে