আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এমএ হান্নান ও ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে প্রায় ২ শতাধিক মোটরসাইকেল নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেন মুকসুদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এমএ হান্নান।
অপরদিকে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগও বিকেলে মুকসুদপুর ইউনিয়নে মোটরসাইকেল শোভাযাত্রা করেন এই সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
মোটরসাইকেল শোভাযাত্রা কালে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এমএ হান্নান বলেন, আমরা এই শোভাযাত্রাটি নিয়ে মুকসুদপুর ইউনিয়নের সবগুলো স্থান ঘুরে জনসাধারণের সঙ্গে দেখা করব। আমরা সুশৃঙ্খল ভাবে রাস্তায় পাশ দিয়ে যাব কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না।
অপরদিকে ওই ইউনিয়নের আরেক জন নৌকা প্রত্যাশিত ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ তাঁর নির্বাচনী দুইশত মোটরসাইকেল শোভাযাত্রা কালে সরকারি পদ্মা কলেজ মাঠে তিনি বলেন, আজকে আমার এই মোটরসাইকেল শোভাযাত্রায় যেসব মুরব্বিরা এসেছে তাঁদেরকে ধন্যবাদ জানাই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমিও আমার এই ইউনিয়নকে সেভাবে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে