
রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি বিলাসবহুল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও কয়েকটি যানবাহনের ওপর উঠিয়ে দিলে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। ইয়াছিন (৯) নামের শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন উজ্জ্বল পাণ্ডে ও আমরিনা বেগম। শিশুটির বাবা মো. সুমনসহ দুই জন চিকিৎসাধীন।
বুধবার (২৭ ডিসেম্বর) আনুমানিক রাত ৯টার দিকে খিলক্ষেত বাজার যাত্রীছাউনি সংলগ্ন মূল সড়কে এই দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার জানান, একটি প্রাডো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ যাত্রীদের ওপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়দের সহযোগিতায় আহত কয়েকজনকে হাসপাতালে পাঠায় পুলিশ। হাসপাতালে দুজন মারা গেছেন।
ওসি আরও জানান, গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।
নিহত উজ্জ্বল পাণ্ডের শ্যালক সবুজ কীর্তনীয়া জানান, তাঁদের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার কাজিপাড়া গ্রামে। উজ্জ্বল ভাটারা নতুনবাজার এলাকায় থাকতেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তবে খিলক্ষেতে কেন গিয়েছিলেন সেটি তাঁর জানা নেই।
আহত সুমনের বাবা মো. মফিজ জানান, তাঁদের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া গ্রামে। সুমন মোহাম্মদপুর পাবনা হাউস গলিতে পরিবার নিয়ে থাকেন। তিনি নিজে খিলক্ষেত ১৩ নম্বর রোডে একটি বাসায় নিরাপত্তাকর্মীর কাজ করেন। সুমন ও সুমনের ছেলে ইয়াছিন খিলক্ষেতে এসেছিলেন তাঁর সঙ্গে দেখা করতে। সেখান থেকে মোহাম্মদপুরে যাচ্ছিলেন। পরে জানতে পারেন সড়ক দুর্ঘটনায় কথা। ঘটনাস্থলে এসে সুমনকে আহত অবস্থায় পান। কিন্তু ইয়াছিনকে দেখতে পাননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, খিলক্ষেত থেকে তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে উজ্জ্বলকে চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনায় অজ্ঞাতনামা এক নারী ও সুমন নামে দুজন হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

পেশাদারত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবা ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব। গতকাল শনিবার রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে....
৪ মিনিট আগে
অভিযোগে বলা হয়, ২০২৩ সালের নভেম্বরে ওই ব্যক্তিকে ঢাকা থেকে বিমানে দুবাই, সেখান থেকে মিসর হয়ে লিবিয়ায় পাঠানো হয়। পরে বিশু মন্ডলের সহযোগীদের মাধ্যমে তাঁকে একটি আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাঁকে শারীরিক নির্যাতন করে এর ভিডিও ধারণ করা হয় এবং পরিবারের কাছে সেই ভিডিও পাঠিয়ে...
৭ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া একটি বিদেশি তরাশ মডেলের পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে কুষ্টিয়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বারাদি গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ...
১৯ মিনিট আগে
চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে