
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকারমশক নিধন কার্যক্রম আধুনিকায়নে এবার মশককর্মীদের শরীরে ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিএনসিসি।
সম্প্রতি ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মশককর্মীদের নজরদারি করার জন্য তাঁদের শরীরে ক্যামেরা স্থাপন করা হবে। এতে তাঁরা আর কাজে ফাঁকি দিতে পারবেন না। প্রথম পর্যায়ে ২০ জন মশককর্মীর শরীরে এই ক্যামেরা বসানো হবে।
ডিএনসিসির অফিস আদেশে বলা হয়েছে, আধুনিক ও স্মার্ট ঢাকা গড়ে তুলতে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনাসংশ্লিষ্ট পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিভাগের মশকনিধন কার্যক্রমে নিয়োজিত কর্মীদের কাজের অবস্থান, প্রকৃতি ও কার্যনিবিষ্ট থাকার সময় প্রযুক্তিনির্ভর উপায়ে পর্যবেক্ষণ, মনিটরিংসহ পরিচ্ছন্নতাসংক্রান্ত কাজের গুণগত মান ও গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে পরিচ্ছন্নতাকর্মীদের শরীরে স্থাপন উপযোগী ৪জি বডি ক্যামেরা বসানো হবে। এর জন্য পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। তাঁরা ক্যামেরাগুলো গ্রহণ করবেন।
পাঁচ সদস্যের কমিটির আহ্বায়ক বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শফিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষামূলকভাবে প্রথম ধাপে ২০ জনের শরীরে ক্যামেরা বসানো হবে। ওই ক্যামেরা এরই মধ্যে আমরা হাতে পেয়েছি। নির্বাচনের পরেই কার্যক্রম শুরু করব।’
৪জি বডি ক্যামেরা বসানোর উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘মশককর্মীরা কাজে ফাঁকি দেয়। হাজিরা দিয়ে তারা আর সাইটে থাকে না। মূলত তাদের মনিটরিং করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
১ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৩ ঘণ্টা আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
৩ ঘণ্টা আগে