শিশু শ্রমিকদের স্কুলে ফেরাতে বাড়তি বৃত্তি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিইউএফজে) সভাপতি ওমর ফারুক। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ কাউন্সিল ও লেবার রাইটস সাংবাদিক ফোরাম (আইটিইউসি) আয়োজিত এক মতবিনিময় সভায় আজ শনিবার তিনি এই দাবি জানান।
ওমর ফারুক বলেন, ‘শিশুশ্রম বন্ধ করতে হলে সুনির্দিষ্ট তালিকা করতে হবে। তারা যে টাকা বাইরে পরিশ্রম করে আয় করে, সেই পরিমাণ অর্থ তাদের দিয়ে শিক্ষাক্ষেত্রে পাঠাতে হবে। তাহলে, তারা শিশুশ্রম থেকে দূরে থাকবে এবং পড়াশোনায় মনোযোগী হবে। সরকার চাইলেই দেশের ৪৭ লাখ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সম্ভব।’
বিইউএফজে সভাপতি বলেন, ‘আমরা পরিবহন খাতে কোনো শিশু শ্রমিক দেখতে চাই না। বর্তমান সময়ে এসেও পরিবহন খাতে বহু শিশু শ্রমিক দেখা যায়। বিশেষ করে লেগুনাগুলোতে। পরিবহন খাতকে শিশুশ্রম মুক্ত করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। কোনো পরিবহনে হেল্পার ও ড্রাইভার হিসেবে যেন শিশু না থাকে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে মনোযোগী হতে হবে।’
নারী ও শিশু পাচার বিষয়ে ওমর ফারুক বলেন, ‘যে সকল চক্র নারী ও শিশু পাচারের সঙ্গে যুক্ত আছে তাদের অনেকেই আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায়। এসব বিষয়ে সরকার এবং আইন-শৃঙ্খলা বাহিনী সঠিক নজরদারি না করলে শিশু ও নারী পাচার বন্ধ করা সম্ভব নয়।’
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশে ৪৭ লাখ শিশু শ্রমিক বিভিন্ন জায়গায় কাজ করছে। এই সেক্টরগুলো সুনির্দিষ্ট করতে হবে। শিশুশ্রম দূর করতে না পারলে এটা আমাদের জন্য অভিশাপ হিসেবে থেকে যাবে। তবে সকলের আন্তরিক প্রচেষ্টায় শিশুশ্রম নিরসন সম্ভব।
সভাপতির বক্তব্যে আইটিইউসি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘কোন শিশুর উদ্ভাবন চিন্তা কেমন আমরা বলতে পারি না। তাদের মেধা বিকাশে যদি আমরা সাহায্য করি তাহলেই দেশ এগিয়ে যাবে। বাংলাদেশ থেকে শিশু শ্রম দূর হবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেবার রাইট সাংবাদিক ফোরামের সভাপতি আবদুল হান্নান, সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল প্রমুখ।

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
৩ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
৪ ঘণ্টা আগে