Ajker Patrika

অভিনেত্রী হিমির নানা নিখোঁজ, ফেসবুকে পোস্ট

 টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
অভিনেত্রী হিমির নানা নিখোঁজ, ফেসবুকে পোস্ট
অভিনেত্রী হিমির নানা নিখোঁজ। ছবি: সংগৃহীত

ছোটপর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের পুরাবাজার ঢালিকান্দি থেকে নিখোঁজ হন তিনি। এ তথ্য জানিয়ে আজ সোমবার অভিনেত্রী নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে তিনি নানার জাতীয় পরিচয়পত্রের ছবি দিয়েছেন। তাঁর নাম রহমত উল্লা খান, বয়স ৮২ বছর।

এতে হিমি লিখেন, ‘আমার নানার ভুলে যাওয়ার অসুখ আছে। খুব কমন বিষয়গুলোও তিনি ভুলে যান। আজ সকাল থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি সর্বশেষ মুন্সিগঞ্জের পুরাবাজার ঢালিকান্দিতে ছিলেন। সেখান থেকেই নিখোঁজ হন।’ যদি কেউ সন্ধান পান তাহলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নৌ-পুলিশপ্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

ইরানি তেলের ডিপোতে হামলার পর ইসরায়েলকে ‘হোয়াট দ্য ফা**’ বার্তা পাঠায় যুক্তরাষ্ট্র

সিঙ্গাপুর সফরের আগের দিন সাবেক গভর্নরের পিএস কামরুলসহ দুজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

জঙ্গল সলিমপুরে অভিযান: ড্রোন-হেলিকপ্টার থেকে নজরদারি, আটক ও অস্ত্র উদ্ধার

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় চান প্রতিমন্ত্রী, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত