
কোটা সংস্কার আন্দোলনের সময় যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ বাবলু মৃধা (৪৭) নামে এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, কোটা আন্দোলনের সময় গত ১৯ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী লাকি কমিউনিটি সেন্টারের সামনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন বাবলু। পথচারীরা তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান।
এসআই আরও জানান, খবর পেয়ে সিএমএইচ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহতের ভাই মো. রুবেল জানান, তাদের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার খারিজা বেতাগী গ্রামে। বাবার নাম মফেজ আলী মৃধা। স্ত্রী সীমা বেগম ও দুই ছেলেকে নিয়ে যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতেন বাবলু।
তিনি আরও জানান, বাবলুর বড় ছেলে আবু তালেব দনিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র। কোটা আন্দোলনের প্রথম থেকেই মিছিলে ছিল। ১৯ জুলাই রাতে ছেলে আবু তালবকে খুঁজতে বের হন বাবলু। তখন যাত্রাবাড়ী লাকি কমিউনিটি সেন্টার এলাকায় পিঠে গুলিবিদ্ধ হন। পরে পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে এক মাস চিকিৎসার পর তাঁকে বিজিবি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে গত ২২ আগস্ট সিএমএইচ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় একটি তেলবাহী ট্রাক পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১১ মার্চ) রাত সোয়া ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে এই ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
ইতালির রোম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-৩৫৬) ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন আলমগীর কবীর। গোপন তথ্যের ভিত্তিতে তাঁর লাগেজ তল্লাশি করে ৪৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়। যার মধ্যে ১৪টি আইফোন, ১৪টি স্যামসাং এবং ১৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ছিল।
১ ঘণ্টা আগে
ডিজেল সংকটের কারণে চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপোগুলোর কার্যক্রমে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো চাহিদামতো ডিজেল সরবরাহ না করায় রপ্তানি পণ্য পরিবহন ও প্রক্রিয়াজাতকরণে সমস্যা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। এতে দেশের রপ্তানি প্রবাহের পাশাপাশি...
৭ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বন্ধ ক্যাম্পাসে হঠাৎ প্রায় অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। পরিবেশের ক্ষতি ও ক্যাম্পাসের সবুজ-সৌন্দর্য নষ্ট হওয়ার অভিযোগ তুলে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে