
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা আইনজীবী সমিতিতে বিএনপিপন্থী আইনজীবীদের ওপর হামলা, হত্যাচেষ্টা ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় আওয়ামীপন্থী ৮৪ জন আইনজীবীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন অভিযুক্ত আইনজীবীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে একই মামলায় সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর ও আটজন নারী আইনজীবীকে জামিন দিয়েছেন আদালত।
আজ সকালে এই মামলায় অভিযুক্ত ৯৩ জন আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। বিকেলে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত ৯ জনকে জামিন দেন এবং বাকি ৮৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যাঁদের কারাগারে পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ঢাকা বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, গাজী শাহ আলম, মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুর রহমান রচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামিম, মোরশেদ হোসেন শাহীন, মো. লিটন মিয়া, মাহফুজুর রহমান চৌধুরী প্রমুখ।
আবু সাঈদ সাগর ছাড়া অন্য যাঁরা জামিন পেয়েছেন, তাঁরা হলেন সালেহা আক্তার শিল্পী, আফরোজা ফারহানা অরেঞ্জ, জেসমিন আক্তার, তাসলিমা ইয়াসমিন নদী, শিখা ইসলাম, মোকাররমা মিতা, শায়লা পারভীন পিয়া ও সালমা হাই টুনি।
গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে চলাকালে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় আওয়ামী লীগপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। এ ঘটনায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন নিয়েছিলেন ১১৫ জন। সেই সময় অনুযায়ী আগামীকাল সোমবার (৭ এপ্রিল) অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হবে। তাই আজ রোববার ১১৫ জন আসামির মধ্যে ৯৩ জন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
এ মামলার আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, ঢাকা মহানগর আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল, মো. সাইদুর রহমান মানিক, মো. মিজানুর রহমান মামুন, আব্দুর রহমান হাওলাদার, গাজী মো. শাহ আলম, আব্দুল বাতেন, মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, মোহাম্মদ আনোয়ার শাহাদাৎ শাওন, মো. ফিরোজুর রহমান মন্টু, মো. আসাদুজ্জামান খান রচি ও সাবেক সংসদ সদস্য সানজিদা খানম।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট দুপুরে আসামিরা ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে জোটবদ্ধ হয়ে অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। তাঁরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় মামলার বাদী একটি শুনানি শেষে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনের দিকে আসছিলেন। তখন আসামি আনোয়ার শাহাদাত শাওন হেলমেট পরে পিস্তল দিয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র তাক করেন এবং এলোপাতাড়ি মারধর করেন। এ ছাড়া আওয়ামীপন্থী আইনজীবীরা বিভিন্ন আইনজীবীর চেম্বারও ভাঙচুর করেন।

রাজশাহীর পদ্মার চরে দুর্বৃত্তের গুলিতে নিহত বালুমহালের ম্যানেজার আজিজুল হাকিমের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টার দিকে রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মার চরে জাজিরা নামক স্থান থেকে লাশ উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগরে ইউপি সদস্য ও বিএনপি নেতা আবদুল মজিদের বিরুদ্ধে জামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলেও সরেজমিন অনুসন্ধানে এর সত্যতা মেলেনি। স্থানীয়দের ভাষ্য, বাতিরখাল মাছঘাট স্থানান্তরের কারণে মসজিদটি নতুন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে নিয়মিত জামাতে নামাজ হচ্ছে।
৫ মিনিট আগে
সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে অপহৃত চার জেলে মুক্তিপণের টাকা পরিশোধের পরও ছাড়া পাননি। গত ৩১ মে মালঞ্চ নদীর চালতেবেড়ে ও সুবদে খাল এলাকা থেকে বনদস্যু ডন বাহিনীর সদস্যরা তাদের তুলে নিয়ে যায় বলে পরিবারের দাবি। এমনি পরিস্থিতিতে পরিবারগুলোতে উদ্বেগ বেড়েছে।
১৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ট্রাক চাপায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা মারা গেছেন। নিহতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ কাদের জিলানী (২৪) এবং ফতুল্লাস্থ কুতুবপুর ইউনিয়নের
২৩ মিনিট আগে