রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চর মোকুড়ী ভাগলপুর গ্রামের এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মারা যাওয়া ওই কৃষকের নাম মো. খলিল শেখ (৫৭) । তিনি ওই এলাকার মৃত হাতেম শেখ এর ছেলে। গতকাল রোববার রাত ৮ টার দিকে চর মৌকুড়ী এলাকায় নিহতের নিজ কলা বাগানে এ ঘটনা ঘটে।
খলিল শেখের খালাতো ভাই গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী জানান, খলিল শেখ চর মৌকুড়ী ভাগলপুর গ্রামে নিজ বাড়িতে বাস করতেন।গতকাল রোববার (২০ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে এশার নামাজ আদায় করতে তিনি বাড়ি থেকে প্রায় ৫০০ ফুট দূরের স্থানীয় জামে মসজিদের উদ্দেশ্যে বের হন। এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে পথিমধ্যে সাব্বির নামে স্থানীয় এক কিশোর জোসনার আলোতে দেখতে পায় কলাবাগানের পাশে কেউ একজন শুয়ে আছেন। সে মোবাইলের লাইট জ্বালিয়ে কাছে গিয়ে দেখে একজন বয়স্ক মানুষ গলা কাটা অবস্থায় পড়ে আছেন। তারপর তার চিল্লাচিল্লিতে আশ পাশের লোকজন এগিয়ে এসে দেখতে পায় খলিল শেখ গলা কাটা অবস্থায় পড়ে আছে। খলিল শেখের বাড়ি থেকে মসজিদের মাঝামাঝি স্থানে তার নিজস্ব কলাবাগানে হত্যাকাণ্ডটি ঘটে। খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়ালন্দ ঘাট থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
খলিল শেখ এর জামাতা ফরহাদ সরদার বলেন, তার শ্বশুরের সঙ্গে এলাকার কারও কোনো বিরোধ ছিল না। সে এলাকার মধ্যে খুবই নরম স্বভাবের একজন মানুষ ছিলেন। পেশায় তিনি একজন কৃষক। খলিল শেখের হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
গোয়ালন্দ ঘাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান,খলিল শেখের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার আগে লাশের সুরতহাল প্রতিবেদন শেষ করা হচ্ছে। যেকোনো মূল্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে অপরাধীদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে