ক্ষমতার অপব্যবহার করে মাঠ, পার্ক ও খাল দখলকারীদের অপছন্দ করেন এবং তাঁদের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ শুক্রবার রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে ঢাকা ফ্লো কর্তৃক আয়োজিত ‘ফেস্টিভ্যাল অব ইয়োগা অ্যান্ড ওয়েলনেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
ডিএনসিসি মেয়র বলেন, ‘জীবনে সফল হতে হলে শারীরিক ও মানসিক সুস্থতা জরুরি। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রয়োজন নিয়মিত এক্সারসাইজ, খেলাধুলা, মেডিটেশন, হেলদি ফুড, সুস্থ-সুন্দর বিনোদন এগুলো। যারা ব্যায়াম করে, ইয়োগা করে, খেলাধুলা করে, গান গায়, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আমি তাদের পছন্দ করি। কিন্তু যারা ক্ষমতা প্রয়োগ করে অবৈধভাবে মাঠ, পার্ক ও খাল দখল করে আমি তাঁদের অপছন্দ করি, আমি তাঁদের বিরুদ্ধে।’
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা চাই সুন্দর সামাজিক বন্ধন ও একটি সুন্দর সমাজ। আমরা চাই সুস্থ সামাজিক চর্চা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। সামাজিক উৎসব আয়োজনের মাধ্যমে পরস্পরের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে। বিভিন্ন সোসাইটি ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আমি আহ্বান করছি একটি সুস্থ ও সুন্দর নগরী গড়তে সবাইকে সম্পৃক্ত করে সামাজিক উৎসব ও অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণ করুন। ডিএনসিসি এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করবে।’
অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বিভিন্ন খেলায় অংশ নেন এবং নগরবাসীর সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন।
শুক্রবার সকাল থেকে শুরু হওয়া দুই দিন ব্যাপী আয়োজিত এ উৎসবে ইয়োগা সেশন অনুষ্ঠিত হয়। পুরো পার্কে ছিল বাহারি পণ্য সামগ্রীর প্রায় ৩৫টি স্টল, বায়োস্কোপ, পুতুল নাচ, ম্যাজিক শো, স্বাস্থ্য সেবা স্টল, পাটের তৈরি পণ্য। এ ছাড়া আরও ছিল উইশ বোর্ড, শিশুদের ছবি আঁকার ক্যানভাস ও রং তুলি, নানা ধরনের খেলার সামগ্রী। ১০ ও ১১ নভেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত ৬টা পর্যন্ত এ উৎসব চলবে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক হিসেবে জাহাঙ্গীর আলম খানকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
৩৯ মিনিট আগে
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) হামের টিকাদান কর্মসূচিতে সফলতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, হামের টিকাদান কর্মসূচিতে ডিএনসিসি সারাদেশে প্রথমস্থান অর্জন করেছে। এ সাফল্যের ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকে নগরীতে কলেরা টিকাদান কার্যক্রম শুরু করা
৪২ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগরে ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী একটি ট্রাক ছড়ায় (খালে) পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ধামাইপার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলস্টেশনে আন্তনগর যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে।
১ ঘণ্টা আগে