মুজিববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য দুটি বাস উপহার দিয়েছে সিটি ব্যাংক ও ইফাদ গ্রুপ। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই বাস হস্তান্তর করা হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই বলেন, মহান মুজিববর্ষের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হয় সেগুলো যাতে হয় সেবামূলক। সেগুলো যেন হয় চতুর্থ শিল্পবিপ্লবের সহায়ক কিছু উপাদান, সেগুলো যেন হয় এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক শক্তি। সেই নিরিখেই আজকের এই প্রয়াস। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় দুটি বাস উপহার পেল। এর মাধ্যমে অন্যান্য প্রতিষ্ঠানগুলো এ ধরনের কাজে এগিয়ে আসতে অণুপ্রেরণা পাবে।’
উপাচার্য বলেন, ‘সিটি ব্যাংক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অবদান রাখছে। ইফাদ গ্রুপ এবার প্রথম হলেও দেশের বিভিন্ন জায়গায় তাদের অনেক উন্নয়নমূলক কাজ আছে। আমরা তাদের সহযোগিতার প্রত্যাশা রাখি।’
এ সময় উপাচার্য সিটি ব্যাংক ও ইফাদ গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের উন্নয়নমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, ‘শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। আমার জানা মতে, ১৩ জন রাষ্ট্রপতি ও ৭ জন প্রধানমন্ত্রী এই বিশ্ববিদ্যালয় থেকেই হয়েছেন। এখান থেকেই বাংলাদেশের রাজনীতিতে পরিপূর্ণতা এসেছে। আজ আমরা শিক্ষার্থীদের জন্য একটি বাস উপহার দিচ্ছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গনের সঙ্গে নিজেদের জড়িত রেখেছি এবং ভবিষ্যতেও জড়িত রাখব বলে আশা করছি।’
পরে তিনি সিটি ব্যাংকের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য মাসিক ৫ হাজার টাকা করে বৃত্তির উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি বাস দিচ্ছি। এটি মোটেও বড় কিছু না। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে মোট ১২টি বাস দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে দেশের বিভিন্ন খাতে অতুলনীয় অবদান রাখে। তারা একসময় দেশের কান্ডারি হয়ে ওঠে, দেশের উন্নয়নে সেবা প্রদান করে। এটিই আমাদের মূল প্রাপ্তি।’
অনুষ্ঠান শেষে সিটি ব্যাংক ও ইফাদ গ্রুপের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে বাসের চাবি তুলে দেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলামসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৭ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৮ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১১ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৯ মিনিট আগে