
পড়াশোনা শেষ হলে এখন সবাই বিসিএস পড়তে লাইব্রেরিতে যায়। তবে ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ও বহিরাগতরা যেন লাইব্রেরিতে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে পাঞ্চকার্ড সিস্টেম চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পাস করে যাওয়া শিক্ষার্থীদের অগ্রায়ন (বিদায়) ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় বিভাগ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অগ্রায়ন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব পরিকল্পনার কথা জানান।
মাকসুদ কামাল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে একটি পরিবর্তন আনার চেষ্টা করছি। আগামী বছর থেকে হলে প্রবেশের সময় হলের আবাসিক শিক্ষার্থীরা নির্ধারিত কার্ড পাঞ্চ করে প্রবেশ করতে পারবে। ফলে মেয়াদোত্তীর্ণ ও বহিরাগতরা হলে প্রবেশ করতে পারবে না। পড়াশোনা শেষ হলে এখন সবাই বিসিএস পড়তে লাইব্রেরিতে যায়। আমরা পাঞ্চকার্ডের ব্যবস্থা করব। মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীরা আর কেউ লাইব্রেরিতে প্রবেশ করতে পারবে না।’
মাকসুদ কামাল আরও বলেন, আন্ডারগ্র্যাজুয়েটে বর্তমানে যে পরিমাণ শিক্ষার্থী ভর্তি করানো হয়, সে পরিমাণ শিক্ষার্থী ভবিষ্যতে ভর্তি করার প্রয়োজন আছে কি না তা ভাবতে হবে। পরীক্ষার ভিত্তিতেই মাস্টার্সে ভর্তি করানো আইনগতভাবে বৈধ কি না, তাও আমাদের ভাবতে হবে। মাস্টার্সে যারা যাবে তারা সংখ্যায় বেশি হবে না। যারা বিষয়ের ওপর গবেষণা করবে, ক্যারিয়ার নির্মাণ করবে—তারা হয়তো মাস্টার্সে পড়াশোনা করবে।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল মনসুর আহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চলচ্চিত্র অভিনেতা, সংসদ সদস্য ও বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ফেরদৌস আহমেদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির।
করোনা মহামারির কারণে বিভাগের ৯ম, ১০ম, ১১তম ব্যাচকে বিদায় সংবর্ধনা ও ১৪, ১৫, ১৬ ও ১৭ তম ব্যাচকে নবীনবরণ দেওয়া হয়নি। নতুনভাবে এ আয়োজনে উৎফুল্ল শিক্ষার্থীরা। সকাল থেকে বিভাগের শিক্ষার্থীরা এক আনন্দ উৎসবে মেতে ওঠেন। আড্ডা, গল্প, ছবি তোলায় মেতে থাকেন তাঁরা।
নবীনবরণ ও অগ্রায়নে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরা একক গান, একক নৃত্য, যৌথ গান, যৌথ নৃত্য, নাটক, র্যাম্প শো, রম্য বিতর্ক, দেশাত্মবোধক গানসহ নানা আয়োজনে অংশ নেয়। অনুষ্ঠানে বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান, সাবেক অধ্যাপক আখতার সুলতানাসহ বিভাগের সকল স্তরের শিক্ষক ও পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জনবলসংকট, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব এবং প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির ঘাটতির কারণে ভুগছে খুলনার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। ডায়ালাইসিস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে বেড না পাওয়ায় রোগীদের বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা
৩ ঘণ্টা আগে
প্রার্থীর মৃত্যুতে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল। এ লক্ষ্যে প্রচার-প্রচারণা, জনসভা ও গণসংযোগ শেষ হয়েছে আজ মঙ্গলবার সকাল ৭টায়। এই আসনে বিশাল ব্যবধানে জিততে চায় বিএনপি। তবে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াতে ইসলামী।
৩ ঘণ্টা আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের পার্শ্ববর্তী হাওরের প্রায় ৫০০ একর বোরো জমির আধা কাঁচা ধান টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এমতাবস্থায় চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে ওই এলাকার কৃষকদের। অনেকে সর্বস্ব হারিয়ে দিশেহারা। স্থানীয়দের অভিযোগ, হুগলির হাওরসহ পার্শ্ববর্তী হাওরগুলোতে স্থায়ী বেড়িবাঁধ না
৩ ঘণ্টা আগে
দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হিসাবে গত বছর শীর্ষে ছিল বরগুনা জেলা। একই জেলা চলতি সময়ে হামের প্রকোপেও শীর্ষে রয়েছে। এরই মধ্যে এই জেলায় ৩ জন হামে আক্রান্ত শিশু মারা যাওয়ার তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন দপ্তর। জেলায় প্রতিদিন হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যাদের মধ্যে শিশুদের অবস্থা সবচেয়ে বেশি...
৪ ঘণ্টা আগে