রাজধানীর মধ্য বাড্ডায় ইউলুপে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. বাদশা মিয়া জানান, তিনি মধ্য বাড্ডায় ইউলুপের নিচে একটি দোকানে কাজ করেন। হঠাৎ একটা শব্দ পেয়ে ওপরে উঠে ওই যুবককে মোটরসাইকেলসহ পড়ে থাকতে দেখেন। আরেক যুবককে লোকজন একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলছেন। এরপর এই যুবককে একটি সিএনজি অটোরিকশায় করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে জানান।
বাদশা জানান, শুনেছেন একটি সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি বাড্ডা থানার পুলিশকে জানানো হয়েছে।

রাজধানীর উত্তরা-পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৭ মিনিট আগে
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবর থেকে দেহাবশেষ সরিয়ে নেওয়ার আলামত পায়। পরে সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে এবং স্থানীয়দের সহায়তায় দরবার শরিফ প্রাঙ্গণ থেকে দেহাবশেষ উত্তোলন করে আগের কবরস্থানেই পুনরায় দাফন করা হয়।
৯ মিনিট আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনিতে একটি ছাতিমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম এম ডি বাঁধন (২৩)। তিনি সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার মাসুদ রানার ছেলে।
২৩ মিনিট আগে
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১ ঘণ্টা আগে