শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ড সদস্য ড. তৌফিক নেওয়াজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর করোনাভাইরাস পজিটিভ ফল আসার পর সেলফ আইসোলেশনে আছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ রোববার দুপুরে বিষয়টি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের।
জানা গেছে, দীপু মনির স্বামী ড. তৌফিক নেওয়াজের শরীরে কোভিডের উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করাতে দেন। গতকাল শনিবার রাতে করোনাভাইরাস পজিটিভ ফল আসে। এরপর থেকেই শিক্ষামন্ত্রী আইসোলেশনে আছেন।
এমএ খায়ের জানান, শিক্ষামন্ত্রীর স্বামীর কোভিড উপসর্গ ছিল। টেস্ট করানোর পর শনিবার রাতে করোনা শনাক্ত হয়। তিনি এখন নার্সদের তত্ত্বাবধানে আছেন। স্বামীর করোনা শনাক্ত হওয়ার খবরে গতকাল রাত থেকে মন্ত্রী আইসোলেশনে আছেন।
এদিকে আগামীকাল সোমবার দুপুরে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে শিক্ষামন্ত্রী দীপু মনির। আইসোলেশনে থাকায় সশরীরে অংশ না নিয়ে সংবাদ সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বলে জানিয়েছেন এমএ খায়ের।

পাবনার চাটমোহরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তোরাব আলী (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার পৌনে ২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগে
দুর্গম পাহাড়ি এলাকায় চলাচল এমনিতেই কঠিন। কখনো খাড়া উঁচু নিচু পাহাড়, কখনো ছড়া পেরিয়ে মাইলের পর মাইল হেঁটে স্কুল, কলেজ, বাজার বা শহরে যেতে হয় এলাকাবাসীর। নারী, শিশু, অসুস্থদের জন্য এই পথ পার হওয়া যেন আরও কঠিন।
৩ মিনিট আগে
হবিগঞ্জ শহরে প্রধান সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পৌরসভা ও জেলা প্রশাসন। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গুঁড়িয়ে দেওয়া হয় শতাধিক অবৈধ স্থাপনা।
৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় ধর্ষণের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নাসির উদ্দিন ও তাঁর শিশু কন্যা সাফা মারওয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় নন্দনপুর পশ্চিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নাসির উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১৫ মিনিট আগে