উন্নয়নের প্রয়োজন আছে, উন্নয়নের জন্য বিদ্যুতের প্রয়োজন আছে। কিন্তু উন্নয়ন শেষ কথা নয়। উন্নয়ন হচ্ছে উপায়। লক্ষ্য হচ্ছে মানুষের ভালো থাকা, মানুষের সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকা।
আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বাপা-বেনের জ্বালানি, জলবায়ু এবং টেকসই উন্নয়ন বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল।
সুলতানা কামাল বলেন, ‘ঘরে ঘরে যখন বিদ্যুতের আলো জ্বলে ওঠে তখন আমাদের মনেও অহংকারের বোধ জাগে। কিন্তু সেটা আমরা কিসের বিনিময়ে পাচ্ছি সেটা আমাদের খেয়াল করতে হবে। একটা এলাকায় উন্নয়নের ধারণ ক্ষমতা কেমন সেটাও আমাদের দেখতে হবে। দীর্ঘ দিন ধরে রামপাল নিয়ে একটা অস্বচ্ছতা রয়েছে, বিতর্ক রয়েছে। বিভিন্ন সময় বলা হয়েছে আমাদের কথায় বৈজ্ঞানিক ভিত্তি নেই। আমরা আবেগ দিয়ে কথা বলি। কিন্তু আমরা ১৩টি বৈজ্ঞানিক প্রবন্ধ সরকারের প্রতিনিধির কাছে জমা দিয়েছিলাম। উন্মুক্ত আলোচনার কথা বলেছি, সরকার থেকে আজ পর্যন্ত কোন ফিডব্যাক পাইনি। জনগণের প্রতিনিধিরা দেশ চালাচ্ছেন, তাহলে তো জনগণের সঙ্গে পরামর্শ করতেই হবে।’
বাপার সভাপতি আরও বলেন, ‘কার লাভের জন্য প্রাকৃতিক বন ধ্বংস করে সাফারি পার্ক বানানো হচ্ছে। বন হচ্ছে প্রাকৃতিক ফুসফুস, এটা মানুষের সুস্থভাবে বাঁচার জন্য অনেক জরুরি।’
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘শুধু জ্বালানি নয়, দেশের প্রতিটি উন্নয়নমূলক ক্ষেত্রে কাজ করছে সরকার। দেশে এখন ৯৮ শতাংশ ঘরে বিদ্যুৎ পৌঁছে যাওয়ায় ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটেছে। আগামী প্রজন্ম যাতে উৎফুল্ল থাকে, সে জন্য সরকার কাজ করে যাচ্ছে।’
পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, জ্বালানি ক্ষেত্রে গত কয়েক দশকে অনেক উন্নয়ন হয়েছে। বিদ্যুৎ উৎপাদন করে ঘাটতি কমানোয় সরকারের প্রশংসা করে তিনি বলেন, বিদ্যুৎ ৫ হাজার থেকে ২২ হাজার মেগাওয়াট উন্নীত করা বড় সাফল্য।
বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কয়লার নির্ভরতা থেকে বের হয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহ প্রদান করা সরকারের উচিত বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী।

স্মারকলিপিতে ছয় দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভূমিকা তদন্ত এবং শিক্ষাঙ্গনে সহিংসতা প্রতিরোধে নিরাপত্তা...
১১ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় মো. সামির (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশে এই দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
পুলিশ জানায়, নিয়মিত তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ আজ সকালে পাকিজার মোরে পাটুরিয়াগামী লেনে চালবোঝাই ট্রাকটি থামার জন্য সংকেত দেয়। চালক ট্রাক থামালে পুলিশ তল্লাশি চালিয়ে ৩৬১ বস্তা চাল পায়। প্রতিটি চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের নাম লেখা রয়েছে।
৪০ মিনিট আগে
বুধবার সকালে ডুবে যাওয়া ট্ৰলারটিসহ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন ওই ট্রলারের মাঝি হিরন। তিনি জানান, লঞ্চ যাওয়ার সময় ঢেউয়ের ধাক্কা ও স্রোতের কারণে মালবোঝাই ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা স্কুল ফিডিংয়ের ৯৩৪টি রুটি, ১৫০ বস্তা মুরগির খাদ্য, ১১০ বস্তা চাল, ভোজ্যতেলসহ অন্যান্য
১ ঘণ্টা আগে