ঢাকার কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এই নির্বাচনী এলাকার কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাতেগোনা কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়লেও বিকেল হতে হতে আবারও প্রায় ভোটারশূন্য হতে থাকে কেন্দ্রগুলো।
তবে এরই মধ্যে নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় কোনাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন দুজন নারী ভোটার। তাঁরা হলেন—কোনাখোলা এলাকার বাসিন্দা অনামিকা সরকার ও সাথী সরকার।
অনামিকা সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ির কাজ থাকায় আসতে সামান্য দেরি হয়েছে। ঠিক চারটার সময় কেন্দ্রের গেটের সামনে থাকলেও ঢুকতে দেয়নি।’
কেন্দ্রের গেট বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে এর আগে পৌনে চারটায় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হালিমা আখতারের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘আপনারা যেমনটি মনে করেছেন, তেমন কিছুই এই কেন্দ্রে হচ্ছে না। দুপুর দুইটা পর্যন্ত ৪০ ভোট পড়েছে বলে জানান তিনি। তবে কেন্দ্রটির সব বুথে সব প্রার্থীর এজেন্ট পাওয়া যায়নি।’
এর আগে নির্বাচনী এলাকার চড়াইল নূরুল উচ্চ বিদ্যালয়, রামেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও ভোটার উপস্থিতি ছিল কম।
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সুমন মিয়া আজকের পত্রিকাকে জানান, কেরানীগঞ্জ উপজেলায় ২২৫টি কেন্দ্রে ভোটার রয়েছে ৬ লাখ ১১ হাজার ৩৭০ জন। দুপুর ১টা পর্যন্ত এ উপজেলায় প্রায় ২৫ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছেন।
যথাসময়ে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঢাকার কেরানীগঞ্জে ভোটগ্রহণ শেষ হয়েছে। এতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ (আনারস) এবং কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আলতাফ হোসেন বিপ্লব (কাপ-পিরিচ)।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে