
বাস ভাড়া কিলোমিটারপ্রতি তিন পয়সা কমছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ সোমবার বিকেলে আসন্ন ঈদুল ফিতরের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
পরে এ বিষয়টি নিশ্চিত করেন সড়ক পরিবহন ও যোগাযোগসচিব এ বি এম আমিনুল্লাহ নূরী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা হয়েছে। তারাও একমত হয়েছে। যে পরিমাণ তেলের দাম কমেছে, সে অনুযায়ী ভাড়া কমানোর প্রস্তাব রাখা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুসচিব বলেন, প্রতি কিলোমিটার বাস ভাড়া তিন পয়সা কমানো হচ্ছে।
বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত বাস ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১৫ পয়সা। এ ভাড়া কমিয়ে কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা করা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৫ পয়সা। এটা কমিয়ে কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা করা হয়েছে।
একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বর্তমানে মিনিবাসের নির্ধারিত ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৩৫ পয়সা। এই হার কমিয়ে কিলোমিটারপ্রতি ২ টাকা ৩২ পয়সা নির্ধারণ করেছে বাস ভাড়া পুনর্নির্ধারণী কমিটি।

বরিশালের হিজলায় মেঘনা নদী থেকে ১৭ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা মৎস্য দপ্তর, হিজলা নৌপুলিশ ও কোস্ট গার্ড এই যৌথ অভিযান চালায়।
১৯ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে মাসের পর মাস মামলার পলাতক আসামি চেয়ারম্যানদের কাছ থেকে গোপনে স্বাক্ষর এনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইউপি সচিবদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে মাসিক আইনশৃঙ্খলা সভায় কঠোর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন।
২৩ মিনিট আগে
রাজবাড়ীর পাংশায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয় সূত্রে এক তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা জেলার ধামরাই থানার ইসলামপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগে
রমজান উপলক্ষে জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজধানীর চকবাজারে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাত প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা ও একজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়...
৩৬ মিনিট আগে