
বিএনপি নির্বাচন নিয়ে দুই ভাগে বিভক্ত হয়েছে বলে ধারণা করছেন নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলায় সহকারী জনস্বাস্থ্য প্রকৌশল ও কেমিস্টের কার্যালয় উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
এ সময় শামীম ওসমান বলেন, ‘আমার ধারণা, নির্বাচনের ক্ষেত্রে বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটি আম্মা গ্রুপ, যারা খালেদা জিয়াকে বেজ করে রাজনীতি করছে। আরেকটি হচ্ছে লন্ডনে থাকা তারেক জিয়ার ফলোয়ার। তিনি ১৫ আগস্ট গ্রেনেড হামলাসহ একাধিক মামলায় অভিযুক্ত। নির্বাচনে এলে ১৫১ সিট পাবে না তারা। তাই স্বাভাবিকভাবেই চাচ্ছে নির্বাচনটা যাতে না হয়।’
শামীম ওসমান বলেন, ‘আমি মার্চ থেকেই মাঠে থাকব। প্রত্যেকটি এলাকায় মানুষের ঘরে ঘরে যাব। এবার সবাইকে নিয়ে নামব। কারণ, একার পক্ষে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ রোধ করা সম্ভব না। তাই ভালো মানুষগুলোকে বলছি, আমাকে একটু সাহায্য করুন। এটা চলমান থাকবে। এরই মধ্যে ডিএনডির কাজ অনেক দূর এগিয়েছে। এখন ফান্ডের জন্য আটকে আছে। আমরা টাকা পাওয়ার চেষ্টা করছি। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল নির্মাণ করার চেষ্টা আছে। এই কাজগুলো হলে জনগণের কল্যাণ হবে।’
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির সাজানো তত্ত্বাবধায়ক সরকার ছিল ২০০৮ সালে। তখনকার সেনাপ্রধান থেকে শুরু করে সবই তাদের ছিল। তারপরেও তারা মাত্র ২৯টি সিট পেয়েছিল। মার্চ থেকে জুন মাস পর্যন্ত সবার সচেতন থাকা দরকার। বাংলাদেশের রাজনীতি আন্তর্জাতিক রাজনীতির বাইরে না। আমাদের ভৌগোলিক সীমান্ত খুব গুরুত্বপূর্ণ। এখন এমন কিছু ঘটনার সৃষ্টি করা হবে, যেগুলো ঘটলে একটি রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। সেটি করলে বাংলাদেশ আফগানিস্তানের চেয়েও ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। তাদের প্রচুর লাশ চাই, সেটা আওয়ামী লীগ-বিএনপির হোক, সাধারণ মানুষের হোক। এভাবে নির্বাচনটাকে বন্ধ করার অপচেষ্টা করা হবে। বিএনপির মধ্যেও ভালো লোক আছে, আমার মনে হয় এই বিষয়টা তাদেরও দেখা উচিত।’
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. শওকত আলী, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা ইউপি চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, আলীরটেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, গোগনগর ইউপি চেয়ারম্যান ফজর আলীসহ প্রমুখ।

সম্প্রতি বরিশাল সরকারি আলেকান্দা কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা তাঁদের রেজিস্ট্রেশন কার্ড পান। কার্ড হাতে পেয়ে বিস্মিত হতে হয় সব ছাত্রকে। কারণ, এতে তাঁদের ‘ফিমেল’ বা নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। শুধুই এই কলেজ নয়, বোর্ডের ছয় জেলার প্রায় ৩৮ হাজার ছাত্র রেজিস্ট্রেশন কার্ডে ‘ফিমেল’ হয়েছেন।
৬ মিনিট আগে
কথাপ্রকাশের সামনে একজন বই দেখছিলেন। বিক্রয় কর্মীকে তিনি হঠাৎ জিজ্ঞেস করলেন, ‘ঈদের পরে কয়দিন মেলা চলবে?’ এমন প্রশ্নে একটু অবাক হলেন স্টলের কর্মীরা। কারণ, মেলা শেষ হয়ে যাবে ঈদের আগেই, ১৫ মার্চ।
৯ মিনিট আগে
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট দীর্ঘদিনের। চলতি অর্থবছরে এই সংকট আরও প্রকট হয়েছে। প্রয়োজনের তুলনায় বরাদ্দ অপ্রতুল হওয়ায় নেই বহু জরুরি ওষুধ। গত অর্থবছরে ওষুধ ও কেমিক্যাল কেনায় প্রায় ৬০ কোটি টাকার চাহিদা দেওয়া হলেও বরাদ্দ মিলেছে মাত্র ৮ কোটি ২৩ লাখ ৯৪ হাজার টাকা।
২ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে