ফরিদপুরের নগরকান্দায় খেলার সময় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার আলগাদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত দুই শিশুর মধ্যে ওই গ্রামের শফিকুল ইসলামের তিন বছর বয়সী মেয়ে নাহিদা এবং জাফর শেখের ছেলে আবু বক্কর (৪)। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।
চরযশোরদি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান ফকির বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, আজ বেলা ১১টার দিকে দুই শিশু আবু বক্কর ও নাহিদা একসঙ্গে খেলতে বের হয়। তারা খেলতে খেলতে বাড়ির পাশে একটি পুকুরের পড়ে যায়। প্রথমে নাহিদার মা মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। পরে পুকুরে নেমে দেখেন নাহিদা ও আবু বক্কার পানির নিচে ডুবে আছে।
পরিবারের লোকজন পানি থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার আর প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে