ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার সংখ্যা দিন দিন বাড়ছে। এ কারণে সাইবার ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়ানো হচ্ছে। ২০০৬ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন করা হয়। এরই ধারাবাহিকতায় সারাদেশের মামলার বিচারের জন্য ২০১৩ সালে ঢাকায় একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। কিন্তু মামলার সংখ্যা দিন দিন বাড়তে থাকায় প্রত্যেক বিভাগীয় শহরে সাইবার ট্রাইব্যুনাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে নতুন করে আরও পাঁচটি ট্রাইব্যুনাল স্থাপন করা হয়েছে।
রংপুর, খুলনা, সিলেট, রাজশাহী ও চট্টগ্রামে এই পাঁচটি ট্রাইব্যুনাল স্থাপন করা হয়েছে গতমাসে। ঢাকার ট্রাইব্যুনালের মামলার চাপ কমানোর উদ্দেশ্যে এসব স্থানে ট্রাইব্যুনাল স্থাপন করা হয়। এখতিয়ার ও মামলার অধিক্ষেত্র অনুযায়ী ঢাকার সাইবার ট্রাইব্যুনাল থেকে অন্য পাঁচটি ট্রাইব্যুনালে মামলাগুলো স্থানান্তরিত হবে।
বর্তমানে ঢাকার ট্রাইব্যুনালে তিন হাজারের বেশি মামলা বিচারাধীন রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বেশ কিছু মামলা এখনও বিচারাধীন। ২০১৮ সাল থেকে হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাও এই ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ২০১৮ সালের অক্টোবরে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর ওই তিন মাসে ১২৬ টি মামলা হয়। ১২৬টি মামলায় আসামি করা হয় ৪৭৪ জনকে। ২০১৯ সালে সারাদেশে মোট মামলা হয় ৭৩২টি। আসামি করা হয় এক হাজার ১৭৫ জনকে। ২০২০ সালে এক হাজার ৯৬টি মামলা হয়। আসামি করা হয় দুই হাজার ৩২৯ জনকে। এ বছর গত তিন মাসে মোট মামলা হয়েছে ৩২৭টি। এসব মামলার বেশিরভাগই তদন্তাধীন রয়েছে।
এসব মামলায় দেখা গেছে দেশের প্রত্যন্ত অঞ্চলেরও বিচারপ্রার্থী আছে। তাদেরকে ঢাকার একমাত্র সাইবার ট্রাইব্যুনালে আসতে হয়। এই দুর্ভোগের কথাও বিবেচনা করে দুই বছর আগেই প্রত্যেকটি বিভাগীয় শহরে সাইবার ট্রাইব্যুনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। শেষ পর্যন্ত গত মার্চে পাঁচটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। এখন ৮টি বিভাগীয় শহরেই ট্রাইব্যুনাল স্থাপিত হতে যাচ্ছে। জানা গেছে, প্রত্যেক বিভাগের জেলাগুলোর মামলা সংশ্লিষ্ট বিভাগে বিচার হবে।
ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বিশেষ সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) নজরুল ইসলাম শামীম আজকের পত্রিকাকে জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মোট মামলা হয়েছে এ পর্যন্ত দুই হাজার ২৮১টি। এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা ছিল প্রায় দুই হাজার। অর্থাৎ চার হাজারের বেশি মামলা হয়েছে। এর মধ্যে তদন্তে কিছু মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়ে আসামিদের অব্যাহতি দেওয়া হয়েছে। সাড়ে পাঁচশর বেশি মামলা নিষ্পত্তি হয়েছে। প্রায় দুই হাজার মামলা (এক হাজার ৯৫৫টি মামলা) বিচারাধীন আছে। ৫৫টি মামলা হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে।
Attachments area

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে