Ajker Patrika

নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ডিভাইডারে উঠে গেল প্রাইভেটকার, আহত ২

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২২, ২৩: ২১
নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ডিভাইডারে উঠে গেল প্রাইভেটকার, আহত ২

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজার সামনে দুর্ঘটনার শিকার হয়েছে দক্ষিণবঙ্গগামী একটি প্রাইভেটকার। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এতে প্রাইভেটকারের দুই যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

হাসাঁড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক উৎপল দাশ জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের দিকে যাওয়ার পথে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এই ঘটনায় দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ডিভাইডারে ওঠে গেল প্রাইভেটকারমুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক বজলুর রহমান জানান, গতকাল পদ্মা সেতু টোল প্লাজার সামনে এই রকম দুর্ঘটনা ঘটেছিল। আজও একই জায়গায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে গেল। তাৎক্ষণিক আহত দুজনের নাম পরিচয় জানা যায়নি। এখন রেকার দিয়ে প্রাইভেটকারটি সরিয়ে নেওয়া হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত