ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ রোববার ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
আদেশে জানানো হয়, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের পার্থ প্রতিম ব্রহ্মচারীকে উত্তরা-পশ্চিম থানায়, ডিবি-মিরপুর বিভাগের মো. ইসরাফীল হোসেন ভূইয়াকে বনানী থানায়, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের আবু জাফর মো. মাহফুজুল কবিরকে কলাবাগান থানায়, ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম বিভাগের শিশির কুমার কর্মকারকে বংশাল থানায়, সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের কাজী মো. নাসিরুল আমীনকে মতিঝিল থানায়, ডিবি উত্তরা বিভাগের এস এম গফফারুল আলমকে শাহজাহানপুর থানায় ও ডিবি লালবাগ বিভাগের সুব্রত কুমার পোদ্দারকে ডেমরা থানায় বদলি করা হয়েছে।
অপরদিকে, আইএডি বিভাগের খন্দকার জালাল উদ্দিন মাহমুদকে শ্যামপুর থানায়, স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের মো. মুমিন খাঁনকে ওয়ারী থানায়, প্রসিকিউশন বিভাগের প্রেমদাস রায়কে গেন্ডারিয়া থানায়, ডিবি-গুলশান বিভাগের উদয় কুমার মন্ডলকে পল্লবী থানায়, লজিস্টিকস বিভাগের মো. শরীফুল ইসলামকে চকবাজার থানায় ও চকবাজার থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ দেলোয়ার হোসেনকে ডিবি-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের মো. শফিকুল ইসলামকে বিমানবন্দর থানায়, উত্তরা পূর্ব থানার মো. আলমগীর গাজীকে বনানী থানায়, বিমানবন্দর থানার মো. মুজাহিদুল ইসলামকে উত্তরা-পূর্ব থানায়, লাইনওআর বিভাগের মো. ওমর ফারুককে ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম বিভাগে, একই বিভাগের এবিএম মশিউর রহমান ও মো. শামীম হাসান তালুকদারকে যথাক্রমে প্রসিকিউশন ও অপরাধ বিভাগে ও অপরাধ বিভাগের মো. আবু বকর সিদ্দিককে পিআরআন্ডএইচআরডি বিভাগে এবং পিআর আন্ড এইচআরডি বিভাগের মোল্লা রবিউল ইসলামকে আইএডি বিভাগে বদলি করা হয়েছে।

সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
১৬ মিনিট আগে
আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৮ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৮ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৯ ঘণ্টা আগে