নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অপরাধে কিশোরগঞ্জ-৩ আসনের দুই স্বতন্ত্র প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাশতুরা আমিনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রার্থীর নির্বাচনী আচরণবিধিমালা ২০০৮ এর ১৩ নম্বর ধারা লঙ্ঘনে ১৮ ধারা মোতাবেক আচরণবিধি লঙ্ঘনের দায়ে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) মো. নাসিমুল হক (কাঁচি মার্কা) ও অপর স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়াকে (কেটলি মার্কা) পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাশতুরা আমিনা আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের ২ জন প্রার্থীর প্রচারণার সময় বিধি লঙ্ঘনের দায়ে মাইকিং বন্ধ রাখা হয়। সে জন্য প্রার্থীদের জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে