
রাজধানীর মতিঝিলে নটর ডেম কলেজের ভবন থেকে পড়ে ধ্রুবব্রত দাস (১৮) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। আজ সোমবার (১২ মে) বেলা সোয়া ৩টার দিকে নটর ডেম কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে নিচে পড়ে যান ওই শিক্ষার্থী। দেখতে পেয়ে সহপাঠী ও স্বজনেরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত ধ্রুবর সহপাঠী রাগীব মৃধা জানান, ধ্রুব এবং তাঁরা এইচএসসি পরীক্ষার্থী। এক মাস পরেই তাঁদের পরীক্ষা। আজ তাঁদের টেস্টের রেজাল্ট দেওয়ার কথা ছিল। রেজাল্ট আনতে কলেজে গিয়েছিলেন তাঁরা। হঠাৎ কলেজের ফাদার টিম ভবন থেকে নিচে পড়ে যান ধ্রুব। দেখতে পেয়ে তাঁকে হাসপাতালে নিলে মারা যান। ভবনটা ছয়তলার। তবে ধারণা করা হচ্ছে, তিনি তিনতলার ব্যালকনি দিয়ে পড়ে গেছেন। তবে কীভাবে পড়ে গেলেন, তা তাঁরা জানেন না।
হাসপাতালে ধ্রুবর বাবা বানি ব্রতদাস চঞ্চল জানান, তাঁদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামে। বর্তমানে ওয়ারী গোপীবাগ এলাকায় থাকেন। তাঁর ছেলে ধ্রুব উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এক মাস পরে তাঁর ফাইনাল পরীক্ষা। আজ কলেজের টেস্ট পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা ছিল।
ব্রতদাস চঞ্চল আরও বলেন, ‘রেজাল্ট আনতে ছেলেকে নিয়ে কলেজে যাই। অভিভাবকদের ভেতরে ঢুকতে না দেওয়ায় গেটের বাইরে অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখতে পাই, ছেলেকে সহপাঠীরা রক্তাক্ত অবস্থায় রিকশায় তুলছে। পরে হাসপাতালে নিয়ে এলে মারা যায় ধ্রুব। সহপাঠীর কাছ থেকে জানতে পারি, ভবনের ওপর থেকে নিচে পড়ে গেছে ধ্রুব। দুই ভাইয়ের মধ্যে ধ্রুব ছিল বড়।’
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিল এলাকা থেকে সহপাঠী ও স্বজনেরা ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহপাঠীরা জানান, নটর ডেম কলেজের ভবন থেকে নিচে পড়ে গিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানায় জানানো হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর এক মাস পেরিয়ে গেছে। তবে স্বজনদের কান্না থামেনি। সন্তান হারানোর শোকে কাঁদছেন সানি জলদাসের মা আশোকী জলদাস। অন্যদিকে স্বামী পলাশ জলদাসকে হারিয়ে অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তাঁর ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভৌমি
৪১ মিনিট আগে
রাজধানীর মধ্য বাড্ডায় প্রায় দেড় মাস ওয়াসার সরবরাহ করা পানিতে ময়লা ও তীব্র দুর্গন্ধের অভিযোগ উঠেছে। বাসিন্দারা বলছেন, পানি ফুটিয়েও গন্ধ দূর হচ্ছে না। অনেকে খাওয়ার জন্য বোতলের পানি কিনতে বাধ্য হচ্ছেন। বিশুদ্ধ পানির সংকটের কারণে এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপও বেড়েছে বলে জানিয়েছেন স্থা
১ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। ফলে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া ৮০টি বিদ্যালয়ে নেই কোনো নৈশপ্রহরী কাম দপ্তরি।
১ ঘণ্টা আগে
বরিশালে মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে রোজা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে।
৩ ঘণ্টা আগে