
অবৈধভাবে চাকরিচ্যুত করার অভিযোগ ও বকেয়া পরিশোধের দাবিতে জিপি হাউসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন গ্রামীণফোনের সাবেক কর্মীরা। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর বসুন্ধরায় ‘চাকরিচ্যুত ও অধিকারবঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ’-এর ব্যানারে শতাধিক ব্যক্তি এই কর্মসূচিতে অংশ নেন।
এ সময় তাঁরা ২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১২ বছরে ৩ হাজার ৩৬০ জন কর্মীকে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেন। ৫ শতাংশ লভ্যাংশ পরিশোধের দাবি তুলে ধরেন চাকরিচ্যুত কর্মীরা।
চাকরিচ্যুত ও অধিকারবঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আবু সাদাত মো. শোয়েব বলেন, ‘ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল, মুনাফার ৫ শতাংশ বিলম্ব জরিমানাসহ ন্যায্য পাওনার দাবি এবং শ্রমিক স্বার্থবিরোধী কার্যক্রমে জড়িত কর্মকর্তাদের বিচারের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
এ সময় চাকরিচ্যুত কর্মীরা ‘ন্যায্য পাওনা আদায় চাই, কারও দয়া নয়’, ‘জিপি ম্যানেজমেন্টের দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘এক দফা এক দাবি, ৫ শতাংশ মুনাফা দিবি’, ‘গ্রামীণফোনের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘ম্যানেজমেন্টের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘বকেয়া না দিলে, পিঠের চামড়া থাকবেনা রে, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
চাকরিচ্যুত কর্মচারীদের অবস্থান কর্মসূচি ঘিরে জিপি হাউসের ভেতরে ও সামনে বাড়তি পুলিশ সদস্যরা অবস্থান নেন।
রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চাকরিচ্যুত কর্মীরা জিপি হাউসের সামনে অবস্থান করছিলেন।

গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস আংকিত সুরেকা আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন ধরে গ্রামীণফোন হাউসের সামনে কিছু সাবেক কর্মী জড়ো হয়ে চাকরি ও সুবিধাসংক্রান্ত বিভিন্ন দাবি তুলছেন। আমাদের জানামতে, তাঁদের অধিকাংশ বহু আগেই গ্রামীণফোন থেকে আলাদা হয়েছেন এবং তাঁরা তাঁদের আইনগত প্রাপ্য সুবিধা পেয়েছেন। এ ছাড়া যে দাবিগুলো তাঁরা তুলছেন, সেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন বিভিন্ন মামলার বিষয়। গ্রামীণফোন বিচারিক প্রক্রিয়ার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। তাই যেকোনো আইনি বিষয় আদালতের মাধ্যমেই নিষ্পত্তি হবে।’
আংকিত সুরেকা আরও বলেন, ‘গ্রামীণফোন বাংলাদেশের গ্রাহকদের নিরবচ্ছিন্ন যোগাযোগ সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান জানাই, তবে এই ব্যক্তিরা গ্রামীণফোনের চত্বরে প্রবেশ ও বহির্গমনের পথ অবৈধভাবে অবরুদ্ধ করছেন, যা আমাদের কর্মী ও গ্রাহকদের চলাচলে বাধা সৃষ্টি করছে।’
গ্রামীণফোন দেশের প্রচলিত আইনকে শ্রদ্ধা করে এবং তার কর্মী ও গ্রাহকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামীণফোন চত্বরে মোতায়েন রয়েছে।

কোরবানির ঈদকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ছোট-বড় গরুর খামারগুলোতে এখন চলছে ব্যস্ত সময়। সারা বছর যত্নে লালন-পালন করা পশু বিক্রি করে বড় লাভের আশায় দিনরাত পরিশ্রম করছেন খামারিরা। ঈদ উপলক্ষে খামারগুলোতে চলছে বাড়তি পরিচর্যা, পুষ্টিকর খাবার সরবরাহ এবং শেষ মুহূর্তের প্রস্তুতি।
১৬ মিনিট আগে
চলতি বছরের এসএসসি পরীক্ষা দিচ্ছেন নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা ফুলঝুড়ি বেগম ও তাঁর ছেলে মনিরুল ইসলাম। তাঁরা দুজনই মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের কম্পিউটার ট্রেডের শিক্ষার্থী। উপজেলার মধুবাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে তাঁরা পরীক্ষায়...
২১ মিনিট আগে
ফরিদপুরের সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে আজিজুল মোল্যা (৬৫) নামে এক বাগানমালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বাড়িঘরসহ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িত অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিতসহ পাঁচ দাবিতে মশাল মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট এলাকা থেকে মশাল মিছিল...
২ ঘণ্টা আগে