নরসিংদীর পলাশে শিয়ালের কামড়ে নারীসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সান্তানপাড়া গ্রামের স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম টিটু বলেন, ‘রবিবার রাত ৮টার দিকে সান্তানপাড়া গ্রামের কেরামত আলীর বাড়িতে হঠাৎ এক ঝাক শিয়াল এসে তাদের বাড়ির লোকজনদের এলোপাতাড়ি কামড়াতে থাকে। এ সময় কেরামত আলীসহ (৫৫) তাঁর বাড়ির রিফাত (২০) কাউছার (২৬) রিপন (৩৫) আরিফুজ্জামান (৪০) ও নাজমা (৫০) শিয়ালের কামড়ে আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।’
পলাশ উপজেলা হাসপাতালে চিকিৎসারত কাউছার জানায়, হঠাৎ এক ঝাঁক শিয়াল এসে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে ধরে। পরে এলাকার লোকজন জড়ো হয়ে লাঠিসোঁটা নিয়ে শিয়াল তাড়া করেন।
পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, শিয়ালের কামড়ে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে