
রাজধানীর পূর্ব বাড্ডা এলাকায় রাস্তা সম্প্রসারণের নামে একটি বাড়ির একাংশ ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বাড়ির মালিক মোল্লা মাসুদ মনোয়ারের অভিযোগ, গত শনিবার দুপুরে প্রায় অর্ধ শত মানুষ বাড়ি ভেঙেছে। এ ঘটনায় আজ রোববার বাড়ির মালিকের স্ত্রী ফাতেমা মাসুম বাড্ডা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, ‘মোল্লা বাড়ি’ নামে পরিচিত বাড়িটির অবস্থান পূর্ব বাড্ডা এলাকার কৃষি ব্যাংক রোডের ওয়াশিং ফ্যাক্টরি গলির ১৮০৫ নম্বর দাগে। গত জুনে ‘ইস্ট বাড্ডা ফোরলেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের’ নামে বাড়ির মালিককে রাস্তার জন্য জায়গা ছাড়তে নোটিশ দেওয়া হয়। ওই নোটিশে স্বাক্ষর ছিল সংগঠনের সভাপতি কাজী আনোয়ার হোসেন মিন্টুর। নোটিশের পর আদালতে মামলা করেন মোল্লা মাসুদ মনোয়ার। আদালত বাড়ির ভাঙার ইস্যুতে স্থগিতাদেশ দেন। এ সত্ত্বেও বাড়ির একটি অংশ ভাঙা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বাড্ডা থানায় লিখিত অভিযোগে বলা হয়েছে, শনিবার বেলা ১১টার দিকে কাজী আনোয়ার হোসেন মিন্টুর নেতৃত্বে ৫০-৬০ জন লোক বাড়ির একাংশ ভেঙে ফেলেন। বাড়ি ভাঙতে হ্যামার, ড্রিল মেশিনসহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এ সময় বাড়িতে অবস্থান করা এক নারী ভাড়াটিয়াসহ কয়েকজন আহত হন।

তবে মব করে বাড়ি ভাঙার অভিযোগটি অস্বীকার করেছেন অভিযুক্ত ইস্ট বাড্ডা ফোরলেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী আনোয়ার হোসেন মিন্টু। তিনি আজকের পত্রিকাকে মুঠোফোনে বলেন, ‘লিখিত নোটিশ দিয়েছি সত্য। তবে বাড়ি ভাঙার সঙ্গে আমি জড়িত না। এটা স্থানীয় লোকজন ভেঙেছে।’
অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমীন আজকের পত্রিকাকে বলেন, রাস্তা তৈরির জন্য বাড়ির একটি অংশ ভাঙা পড়েছে। এটি কোনো মবের ঘটনা না।

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানী ঢাকার দক্ষিণ পাইকপাড়াসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টানা ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ সোমবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) গেটসংলগ্ন চারটি রেস্তোরাঁয় আজ সোমবার বিকেলে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম এ অভিযান চালান।
৬ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর মীম (৭) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে পুকুরের পাশের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে ও স্থানীয় নূরানি মাদ্রাসার ছাত্রী।
১০ মিনিট আগে
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর বাঁওড়ের মাছ বিক্রির সরকারি অর্থ আত্মসাতের মামলায় সাবেক বাঁওড় ব্যবস্থাপক মোল্যা নুরুল আবছারকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা ১৯ লাখ ৮৭ হাজার ৬৬৩ টাকা জরিমানা করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।
২১ মিনিট আগে