
রাজধানীর খিলগাঁওয়ে গণপিটুনি দিয়ে সন্ত্রাসী সোহেল ওরফে পাগলা সোহেলকে (৪৫) পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। সোহেলের নামে মাদক, ছিনতাই, ধর্ষণসহ ৮টি মামলা রয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে খিলগাঁও পশ্চিম নন্দিপাড়া পানির পাম্পের সামনে গণপিটুনির ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে খিলগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান শেখ জানান, খিলগাঁও এলাকায় ডিউটি চলাকালীন থানার মাধ্যমে জানতে খবর আসে নন্দীপাড়া পানির পাম্পের সামনে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়েছে। দ্রুত সেখানে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত মুগদা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
গ্রেপ্তারের সময় ওই ব্যক্তির কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিনসহ তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানাস এ পুলিশ কর্মকর্তা।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তির নাম সোহেল ওরফে পাগলা সোহেল। এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। আজকে স্থানীয় জনগণের কাছে গণধোলাই খেয়ে অস্ত্রসহ আটক হয়েছে।
ওসি আরও বলেন, খিলগাঁও থানায় তাঁর নামে মাদক, ছিনতাই, ধর্ষণসহ ৮টি মামলা আছে। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ দুই কিশোরী। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ধারে কাজ করছে।
৫ মিনিট আগে
নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহনশ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
২১ মিনিট আগে
মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাস ও অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
৩০ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
৪২ মিনিট আগে