
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমাম গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
শাহজাহানপুর থানার এসআই শফিকুল ইসলাম এক আবেদনে আদালতকে জানান, মির্জা আব্বাস শাহজাহানপুর থানার একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন। তাঁকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তার দেখানো হোক। পরে আদালত গ্রেপ্তার দেখিয়ে আগামী ৫ নভেম্বর যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেন এবং ওই দিন মির্জা আব্বাসকে আদালতে হাজির করার নির্দেশ দেন।
এর আগে গত মঙ্গলবার আদালতে হাজির না হওয়ায় মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিলেন একই আদালত। আজ মামলায় যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য ছিল।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তিনি জানান, এর আগে বিভিন্ন তারিখে এ মামলায় ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আগামী ৫ নভেম্বর তারিখ ধার্য করা হয়েছে। ওই দিন মির্জা আব্বাসকে আদালতে হাজির করলে যুক্তিতর্ক শুনানি হবে।
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালে ১৬ আগস্ট মির্জা আব্বাস ও তাঁর স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করে দুদক।
মামলার অভিযোগ থেকে জানা যায়, মোট ৫ কোটি ৯৭ লাখ টাকা অবৈধভাবে অর্জন করেন মির্জা আব্বাস। তিনি সম্পদের হিসাব বিবরণীতে ৩ কোটি ৩৩ লাখ টাকার তথ্য গোপন করেন। এ অভিযোগের ভিত্তিতে দুদক রমনা থানায় মামলা করে।
দুর্নীতি দমন কমিশন ২০০৮ সালের ১৪ মে মির্জা আব্বাস ও আফরোজা আব্বাসের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। একই বছরের ১৬ জুন দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত।
অভিযোগ গঠনকে চ্যালেঞ্জ করে দুজনই হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করেন। হাইকোর্ট আফরোজা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ বাতিল করে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেন।
এদিকে মির্জা আব্বাস তাঁর অংশটুকু বাতিল করার জন্য আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর লিভ টু আপিল খারিজ হয়। মির্জা আব্বাস আবার রিভিউ আবেদন করেন। এ বছরের ১৬ ফেব্রুয়ারি রিভিউ আবেদন খারিজ হয়। এরপর মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে শাহজাহানপুরে নাশকতার ঘটনা ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় মির্জা আব্বাসকে গত সোমবার রাতে শহীদবাগ এলাকা থেকে আটক করা হয়। ওই মামলায় গতকাল বুধবার মির্জা আব্বাসকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বিকেলে বাড়ির পাশে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল ছয় বছরের হোসাইন। ছেলেকে খেলতে দেখে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন মা। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে ফেরেনি সে। এরপর স্বজনদের উদ্বেগ, খোঁজাখুঁজি আর মাইকিং।
১৪ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির গুলিতে এক চোরাকারবারি নিহত এবং একজন বিজিবি সদস্য আহত হয়েছেন।
১৮ মিনিট আগে
আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
২৩ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যে ক্যাম্পাসে প্রবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে প্রথমে মূল ফটক ও পরে প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে প্রবেশ করেন তিনি।
২৪ মিনিট আগে