রাজধানীর রমনা এলাকার ফুটপাত থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। তার নাম-পরিচয় জানা না গেলেও আনুমানিক বয়স ৬৫ বছর বলে ধারণা করছে পুলিশ।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রমনা এলাকায় এনএসআই হেডকোয়ার্টার্সের গেটের বিপরীত পাশে ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে রমনা থানা-পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) তানভীর হাসান জানান, আজ সকালে পথচারীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স হবে আনুমানিক ৬৫ বছর। ময়নাতদন্তের জন্য ওই মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তে সিআইডি ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।

রাশেদ খান বলেন, ‘বিএনপি গণঅভ্যুত্থানের অন্যতম স্টেকহোল্ডার এবং যারা বিরোধী দলে আছে তারাও গণঅভ্যুত্থানের স্টেকহোল্ডার। আমি এর আগেই আমাদের বিরোধী দলের প্রতি আহ্বান রেখেছি রাষ্ট্র পুনর্গঠনে আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন। আপনারা যদি সহযোগিতা না করে লং মার্চের নামে...
৯ মিনিট আগে
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে বৃক্ষরোপণ অভিযান ও পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি রয়েছে। এ ছাড়া ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।
১৭ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে...
২৮ মিনিট আগে
রাজশাহীতে একটি ফ্ল্যাটের ভেতর অবস্থান করছিলেন একজন পুলিশ কর্মকর্তা ও এক নারী। খবর পেয়ে ওই কর্মকর্তার স্ত্রী পরিচয়ে সাতসকালেই নওগাঁ থেকে ছুটে আসেন আরেক নারী। তারপর দুই ঘণ্টা ধরে দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কেউ বের হননি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনকে থানায় নিয়ে যান...
৩১ মিনিট আগে