
ফরিদপুরের সালথায় কলেজছাত্রীর পরিবারের লোকজনকে পেটানোর মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রায় মোহন কুমারকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার রাতে জেলার ভাঙ্গা উপজেলা সদরের বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, ‘গতকাল রাতেই রায়মোহনকে সালথা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক জানান, ‘এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাঁর বাবা-চাচাসহ কয়েকজনকে পেটানোর মামলায় পলাতক আসামি হিসেবে রায় মোহনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়।’
পুলিশ জানায়, ১০ মার্চ সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামে দলবল নিয়ে একই পরিবারের তিন ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহনের বিরুদ্ধে। এই ঘটনায় ওই কলেজ ছাত্রীর মা বাদী হয়ে পরের দিন সালথা থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে রায় মোহন জানান, কলেজ ছাত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। পরে সম্পর্ক ভেঙে গেলে ঘটনার দিন স্থানীয় এক ব্যক্তির মধ্যস্থতায় মীমাংসা করতে গেলে উল্টো রায় মোহনকে মারধর করা হয়।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে