
পাঁচ দিন নিখোঁজ থাকার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ২টার দিকে রাজধানীর পূর্বাচলের ১ নম্বর সেক্টরের একটি মসজিদ থেকে তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তুরাগ থানার পুলিশ।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করেছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং তাঁরা হাসপাতালে যাচ্ছেন।’
ঢাকা মহানগর পুলিশের পদস্থ এক কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, মামুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলন করে বিষয়টি বিস্তারিতভাবে গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।
এর আগে ২২ সেপ্টেম্বর সকালে পাঞ্জাবি-পায়জামা পরে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মামুন। গত বুধবার রাতে উত্তরা এলাকায় সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি বিষয়টি প্রকাশ করে।
সংগঠনটির নেতারা অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো খোঁজ মেলেনি। এ নিয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করা হয়। পাশাপাশি র্যাব, পিবিআই, কাউন্টার টেররিজম ইউনিট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও বিষয়টি জানানো হয়। মামুনকে উদ্ধারের দাবিতে যুবশক্তির পক্ষ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামও দেওয়া হয়েছিল।
এদিকে গতকাল বৃহস্পতিবার এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে উদ্বেগ জানিয়ে লেখেন, ‘রাষ্ট্র নাগরিকদের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। মামুনের নিখোঁজ হওয়া ও খোঁজ না মেলার ঘটনায় সরকারের গাফিলতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে।’ একই সঙ্গে গণমাধ্যমের ‘নীরব ভূমিকা’কেও প্রশ্নবিদ্ধ করেন তিনি। তাঁর আশঙ্কা, এই ধরনের ঘটনার মধ্য দিয়ে রাজনীতিতে পুরোনো ভয়ের সংস্কৃতি ফিরে আসতে পারে।
মামুনের সন্ধান দাবিতে আজ শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন পরিবারের সদস্যরা। সেখানে তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে মামুনকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

ময়মনসিংহের নান্দাইলে শালবন পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় মোছা. আছিয়া খাতুন (৬৩) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নান্দাইল-কানুরামপুর-ত্রিশাল সড়কের চরবেতাগৈর ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
আজ বুধবার দুপুর ১২টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে খুঁজতে থাকেন। পরে বিদ্যালয়ের পাশে একটি ছোট চায়ের দোকান থেকে তাঁর পরিচয় নিশ্চিত করে অস্ত্রের মুখে নৌকায় তুলে অজ্ঞাত স্থানের দিকে নিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
১৫ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে বাল্যবিবাহ আয়োজন ও সহযোগিতার অপরাধে বর, মেয়ের বাবা ও ঘটককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় কনের বোনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া বিয়ের সঙ্গে জড়িত কাজিকেও আটকের চেষ্টা চলছে।
১৮ মিনিট আগে
ফুটবল ক্রয়ের টাকা জোগাড় করতে তারা পাশের বাড়ির হাঁস চুরি করে। পরে সেই হাঁস বিক্রি করতে নেওয়া হয় ধুরুং বাজারে। কিন্তু বিক্রির আগেই বিষয়টি জানাজানি হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবুল কাশেমের।
১৯ মিনিট আগে