
আজ বৃহস্পতিবার পূর্বাচলে নবনির্মিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র’ উদ্বোধন করা হবে। প্রদর্শনী কেন্দ্রটি ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বুধবার বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য দিয়েছেন প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে নির্মিত এই প্রদর্শনী কেন্দ্র বছরব্যাপী বিভিন্ন পণ্যভিত্তিক মেলার স্থায়ী ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে।
প্রকল্প পরিচালক বলেন, চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিএসসিইসি) ১ হাজার ৩০৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ২০ একর জায়গাজুড়ে প্রদর্শনী কেন্দ্রটি নির্মাণ করেছে। চীন এই প্রকল্পে ৬২৫ কোটি ৭০ লাখ কোটি টাকা দিয়েছে।
প্রদর্শনী কেন্দ্রটি সম্পর্কে তিনি বলেন, কেন্দ্রটির ফ্লোর স্পেস ৩৩ হাজার স্কয়ার মিটার। এর মধ্যে ১৫ হাজার ৪১৮ স্কয়ার মিটারের একটি প্রদর্শনী হল রয়েছে। এখানে রয়েছে আধুনিক প্রদর্শনীকেন্দ্রটির নিজস্ব পানি শোধনাগার, সিএটিভি কন্ট্রোলরুম, ইন্টারনেটের জন্য ওয়াইফাই সিস্টেম, একটি আধুনিক ঝরনা ও রিমোট-কন্ট্রোলড প্রবেশদ্বার।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, গৃহায়ণ ও পূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং সরকারের সিনিয়র কর্মকর্তাগণ অন্যান্যের সঙ্গে পূর্বাচল নতুন সিটি প্রকল্প এলাকায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।

কুমিল্লার দেবিদ্বারে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ১১টি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে প্রায় ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাচ্ছে জিপিএ-৫ না পাওয়া ৪৮ জন শিক্ষার্থী। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কালাম আজাদ।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি খালের একাংশ বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টার অভিযোগে ইয়াসমিন আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামে অভিযান পরিচালিত হয়।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে ছয়জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির উপপরিচালক জাকিউল ইসলাম।
১ ঘণ্টা আগে