সামাজিক, মানবিক ও নাগরিক নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত দেশের ঋষি বা মুচি সম্প্রদায়। স্বল্প শিক্ষা ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে মৌলিক ও মানবিক অধিকার থেকেও উপেক্ষিত এই জনগোষ্ঠী। এমন পরিস্থিতিতে সমস্যা সমাধানে সরকারের সহযোগিতার দাবি জানিয়েছেন ঋষি সম্প্রদায়ের মানুষেরা।
আজ সোমবার বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ সহায়ক সংস্থার (জিবিএসএস) আয়োজনে রাজধানীর মানিকনগরের কাজিরবাগ ঋষিপাড়ায় এক মতবিনিময় সভায় এসব দুর্দশার কথা তুলে ধরেন তারা। জিবিএসএস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
ঋষি সম্প্রদায়ের মানুষেরা জানান, নাগরিক সুবিধা ও সরকারি সেবা থেকে বঞ্চিত থাকার পাশাপাশি ঋষি পাড়ায় সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। এছাড়াও মুল ধারার শিক্ষাপ্রতিষ্ঠানে ঋষি সম্প্রদায়ের ছেলে-মেয়েদের প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্টদের নেতিবাচক মনোভাবের ফলে কম শিক্ষার হার ও শিক্ষা সুযোগ থেকে বঞ্চিত হন তারা। এই জনগোষ্ঠীর মানুষেরা মুচি, পরিচ্ছন্নতা কর্মী, কুলি ইত্যাদির বাইরে ঋষি সম্প্রদায়ের মানুষের ও চাকরির সুযোগ কম পান।
মাদক কারবারিরাও মাদক কেনা-বেচার স্থান হিসেবে ঋষি সম্প্রদায়ের এলাকাকে নিরাপদ হিসেবে বেঁচে নিয়েছেন। মাদকের সহজলভ্যতার কারণে স্থানীয় যুবকেরাও মাদকে আসক্ত হচ্ছেন। বহিরাগতরা নানাভাবে উত্ত্যক্ত করেন স্থানীয় তরুণীদের।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত আসনের (৫,৬, ৭ ওয়ার্ড) নারী কাউন্সিলর মাকসুদা শমশের, গ্রাম বিকাশ সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা পারভীন রত্না, কাউন্টার পার্ট ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট সৈয়দ সুলতান চাঁদ, ঋষি সম্প্রদায়ের পঞ্চায়েত প্রধান সুজন দাশ প্রমুখ।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে