নরসিংদীর শ্রীনিধি-মেথিকান্দা রেলওয়ে স্টেশনে মাঝামাঝি রায়পুরা উপজেলার চান্দেরকান্দি এলাকায় মালবাহী কনটেইনার ট্রেনের দুই চাকা লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মেথিকান্দা রেলওয়ে স্টেশন মাস্টার হেলাল উদ্দিন ভূইয়া।
রেলওয়ে স্টেশন কতৃপক্ষ জানায়, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রেন ভৈরব স্টেশন অতিক্রম করে শ্রীনিধি-মেথিকান্দা স্টেশনের মাঝামাঝি রায়পুরা উপজেলার চান্দেরকান্দি এলাকায় মালবাহী কনটেইনার ট্রেনের দুই চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের মাঝামাঝি একটি বগির সামনের একজোড়া চাকা লাইনচ্যুত হয়। চাকা দুটোর বিকট শব্দ করে ট্রেন থেমে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মেথিকান্দা রেলস্টেশনে স্টেশনের সিগন্যাল রক্ষণাবেক্ষণকারী মাজিদুল ইসলাম বলেন, মালবাহী কনটেইনার ট্রেনের দুই চাকা লাইনচ্যুত হয়েছে। ট্রেনের মাঝামাঝি একটি বগির সামনের একজোড়া চাকা লাইনচ্যুত হয়। সামনের কনটেইনারগুলো মেথিকান্দা স্টেশনে রাখা হয়েছে। পেছনের কনটেইনারগুলো ভৈরব স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। শুধু ক্ষতিগ্রস্ত কনটেইনারটি পড়ে আছে। ভৈরব থেকে মেথিকান্দা রেলস্টেশনে ডাউন লাইনে ট্রেন চলাচল করছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে।
মেথিকান্দা রেলওয়ে স্টেশন মাস্টার হেলাল উদ্দিন ভূইয়া বলেন, ডাউন লাইনে (বিকল্প লাইন) ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে, বিকেলের মধ্যেই কনটেইনারটি উদ্ধার করা হবে।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
১ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে