Ajker Patrika

সাভারে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, সাভার
সাভারে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন
ফাইল ছবি

ঢাকার সাভারে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের কয়েকটি আসনের অংশবিশেষ পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাত ২টা ৫৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রোববার রাত ২টা ৫৫ মিনিটে রেডিও কলোনি এলাকায় পার্কিং করে রাখা সাভার পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পান তাঁরা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

জাহাঙ্গীর আলম আরও জানান, আগুনে বাসের কয়েকটি আসনের অংশবিশেষ পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত