ফরিদপুরের সালথায় ব্যাটারিচালিত অটোরিকশা আটক করাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ রোববার উপজেলার গট্টি ইউনিয়নের কয়েকটি এলাকায় রাত ১০টা থেকে ২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এ সময় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়।
জানা যায়, উপজেলার গট্টি ইউনিয়নের মাদ্রাসা মোড় নামক এলাকা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ কানাইড়, চালতা তলা ব্রিজ ও ঝুঁনাখালী এলাকায় ছড়িয়ে পড়ে। এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয়রা বলেন, উপজেলার গট্টি ইউনিয়নের ইউপি সদস্য নুরু মাতুব্বর নামে এক ব্যক্তির লোকজন ওই এলাকার ইয়াকুব মাতুব্বর নামে অপর একজন সমর্থকের একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাত ১০টা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ রাত ২টা পর্যন্ত একটানা চলে। এ সময় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আপাতত পরিবেশ শান্ত রয়েছে। তবে সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে