
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের ছেলের ঘরের নাতনি সপ্তাহের বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দিন তার মায়ের কাছে থাকবে। পাঁচ বছর বয়সী এ শিশুটি বাকি দিনগুলো থাকবে বাবার পরিবারের সঙ্গে। আজ হাইকোর্ট এই নির্দেশ দিয়েছেন।
আদালত একই সঙ্গে এ বিষয়ে পারিবারিক আদালতে থাকা মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। এ ছাড়া শিশুটিকে আদালতের অনুমতি ছাড়া কেউ বিদেশ নিতে পারবে না বলেও আদেশে বলা হয়।
শিশুটির মায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান, সাবরিনা জেরিন ও এম. আব্দুল কাইয়ুম। বাবার পক্ষে ছিলেন আইনজীবী মেহেদী হাছান চৌধুরী।
এর আগে মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ অক্টোবর শিশুটিকে দেশের বাইরে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে শিশুকন্যাকে সরাসরি মায়ের জিম্মায় দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এ ছাড়া ভার্চুয়ালি নয় সরাসরি দেখা করার সুযোগ কেন দেওয়া হবে না, তা-ও রুলে জানতে চাওয়া হয়।
আবেদনকারী তাসনুভা ইকবাল রাজধানীর গুলশানের বাসিন্দা ইকবাল কামাল ও নাজমা সুলতানার মেয়ে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক। ২০১৫ সালের ২০ অক্টোবর তিনি আদাবরের বাসিন্দা পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের ছেলে মুশফেক আলম সৈকতকে বিয়ে করেন। ২০১৬ সালের ১৮ ডিসেম্বর তাঁদের কন্যাসন্তানের জন্ম হয়। পরে তাঁদের মধ্যে বনিবনা না হওয়ায় তাসনুভা আদালতের দ্বারস্থ হন। চলতি বছরের ৩ জানুয়ারি সৈকত তাসনুভাকে ডিভোর্স নোটিশ দেন। এ অবস্থায় বাবার কাছে থাকা মেয়েকে দেখতে চেয়ে নিম্ন আদালতে মামলা করেন তাসনুভা। নিম্ন আদালত শিশুটিকে ভার্চুয়ালি দেখার সুযোগ দিয়ে তাসনুভার আবেদন খারিজ করে দিলে হাইকোর্টে আবেদন করেন তিনি।

রাজধানীর মিরপুর-১১ নম্বর, ১ নম্বর ও মধ্য বাড্ডা এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শনিবার সন্ধ্যা ৭টার পর থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে...
৪ মিনিট আগে
ঝালকাঠি সদর থানার এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ঘুষ নেওয়ার অভিযোগে ফাঁসানোর চেষ্টা এবং এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারীসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার ঝালকাঠি সদর থানায় মো. আজাদ খান বাদী হয়ে মামলাটি করেন।
২৫ মিনিট আগে
ঢাকার বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের পর রাজধানীতে ৩০০-এর বেশি চেকপোস্ট বা তল্লাশি চৌকি বসিয়েছে ডিএমপি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি)। ঢাকার প্রবেশ ও বাহির হওয়ার পথগুলোতে নজরদারিও বাড়ানো হয়েছে, পাশাপাশি ঢাকার ফ্লাইওভারে ওঠা ও নামার জায়গায়...
৩০ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১১ নম্বরে একটি বাসে অগ্নিকাণ্ডের পর মিরপুর ১ নম্বরেও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মিরপুর ১ নম্বরের প্রধান সড়কে অভিজাত পরিবহন নামের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে...
৪০ মিনিট আগে