
রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের তিন সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার (৭ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদ তিনজনকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
গ্রেপ্তার তিনজন হলেন মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)। তাঁদের মধ্যে মনিরুল ইসলামকে দুই দিন এবং মোহতাসিন বিল্লাহ ও মাহমুদুল হাসানকে এক দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিকেলে তিনজনকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।
উত্তরা পশ্চিম থানাধীন ১১ নম্বর সেক্টরের দুটি বাসা থেকে গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে এই তিনজনকে আটক করা হয়। তাঁরা প্রত্যেকেই নিষিদ্ধঘোষিত এই সংগঠনের সদস্য। পরে এ ঘটনায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) এসআই আলমগীর কবির সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীরের সদস্যরা আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেটে ‘মার্চ ফর খেলাফত’ কর্মসূচি ঘোষণা করে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ৪৬ নম্বর বাসার দ্বিতীয় তলায় মোহতাসিন বিল্লাহর বাসায় একত্র হয়ে শলাপরামর্শ করেন।
পুলিশ রাত ১২টা ৫ মিনিটে অভিযান চালিয়ে মোহতাসিন বিল্লাহ ও মনিরুল ইসলামকে আটক করে। অন্যরা পালিয়ে গেলেও পরে রাত সাড়ে ১২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ১২ নম্বর সেক্টরের ১/এ নম্বর রোডের ১৬ নম্বর বাসার ৪ নম্বর ফ্ল্যাট থেকে মাহমুদুল হাসানকে আটক করা হয়।

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকায় সোনার চেইন ছিনিয়ে নেওয়ার সময় চিনে ফেলায় ও বাধা দেওয়ায় ফলবরু নামের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের হাতে আটক সিরাজুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাঁর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে পাচারের সময় ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করে এসব
৮ মিনিট আগে
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি ও বিএসএফের মানবিক উদ্যোগে শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখলেন বাংলাদেশে বসবাসরত মেয়ে হাফিজা খাতুন। আজ বৃহস্পতিবার সকালে সীমান্তের শূন্যরেখায় মায়ের মরদেহ দেখার সুযোগ পান তিনি। এ সময় দুই দেশের স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়...
১০ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে জমিসংক্রান্ত বিরোধের জেরে সোহেল হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার।
২৩ মিনিট আগে