
ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা শাড়ি, থ্রি-পিস, থান কাপড়সহ এক ব্যক্তিকে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা জানিয়েছে, উদ্ধার হওয়ার এসব পণ্যের আনুমানিক মূল্য ৪১ লাখ ২৩ হাজার টাকা।
ডিবির হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সোহেল (২৮)। তাঁর বাড়ি কুমিল্লার বন্ধুরার অর্জুনতলায়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে শুক্রবার রাত ৮টার দিকে ডিবি রমনা বিভাগ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, শাহবাগ থানা এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা শাড়ি, থ্রি-পিস ও থান কাপড় নিয়ে এসেছে কয়েকজন ব্যক্তি।
ডিবির দল তখন উক্ত এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে ১ হাজার ২০৭টি শাড়ি, ১ হাজার ২৬৮টি থ্রি-পিস এবং ১৩ বান্ডিল ভারতীয় থান কাপড় উদ্ধার করে।
এসময় অবৈধ এসব মালামাল পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেট কার জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

দেশে চাহিদার তুলনায় পেঁয়াজের উৎপাদন বেশি হলেও পর্যাপ্ত সংরক্ষণব্যবস্থার অভাবে প্রতিবছরই আমদানির প্রয়োজন হচ্ছে। সংরক্ষণকালে পচন, ওজন কমে যাওয়া, অঙ্কুরোদগম ও গুণগত মানের অবনতির কারণে নষ্ট হচ্ছে উৎপাদিত পেঁয়াজের উল্লেখযোগ্য অংশ। এই ক্ষতি কমাতে এবার পেঁয়াজ সংরক্ষণে আইওটি (ইন্টারনেট অব থিংস)
৬ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীর আব্দুর রহমান ওরফে শামিমের কবর থেকে দেহাবশেষ তুলে দরবার প্রাঙ্গণে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে সেখান থেকে দেহাবশেষ উদ্ধার করে আগের কবরস্থানেই পুনরায় দাফন করা হয়েছে। রাতের আঁধারে কবর খুঁড়ে দেহাবশেষ সরিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ ও গোয়েন্দা
১১ মিনিট আগে
নরসিংদীর শিবপুরে পারিবারিক বিরোধের জেরে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার বিকেলে শিবপুর মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান।
১৫ মিনিট আগে
‘একদিকে বলছেন তেল নাই, গ্যাস নাই। অন্যদিকে ২ থেকে ৩ হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছেন। গাড়িগুলো কি পানিতে চলে নাকি তেলে চলে? আপনারাও সরকারের অংশ সুতরাং সেই খরচের হিসাবটাও জনগণ জানতে চায়।’
১৫ মিনিট আগে