সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে কুমিল্লার জেলা ও দায়রা জজ হেমায়েত উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী গতকাল রোববার (১৫ নভেম্বর) তাঁর নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
আজ সোমবার আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।









