করোনার বিস্তার ঠেকাতে সরকারঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা ছিল তা অনেকটাই কমেছে গেছে। আজ রোববার কঠোর লকডাউনের ১১তম দিনে পুলিশের একাধিক তল্লাশিচৌকি থাকলেও বেশির ভাগ চৌকিতে কড়াকড়ি ছিল না। রাজধানীর রামপুরা ব্রিজ, রামপুরা বাজার, মালিবাগ এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
রামপুরা টেলিভিশন সেন্টারের সামনে বসানো পুলিশের চেকপোস্টটিতে সরেজমিনে দেখা যায়, পুলিশ জনগণকে বাইরে বের হওয়া এবং তল্লাশিতে তেমন তৎপর নয়। তাই সবাই নির্বিঘ্নে চলছে।
রামপুরায় পুলিশের চেকপোস্টের দায়িত্বে থাকা এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সড়কে শত শত যানবাহন এবং হাজার হাজার মানুষ বের হচ্ছে। কারণ জানতে চাইলেই নানা অজুহাত দিচ্ছে তারা। এত মানুষকে তো আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না।
এ ছাড়া গত দুই দিনের তুলনায় আজ সড়কে যানবাহন ও মানুষের যাতায়াত বেড়েছে। সড়কে ব্যক্তিগত গাড়ি ও রিকশার সঙ্গে আজ রাইড শেয়ারিংয়ের মোটরবাইকও দেখা যাচ্ছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে