সুরকার ও সংগীত পরিচালক জে কে মজলিশকে জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের করা মামলায় তাঁকে জামিন দেন।
গতকাল জে কে মজলিসের পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। আইনজীবী নিবেদন করেন মামলার বাদীর জিম্মায় জামিন দেওয়া হলে তিনি বিষয়টি আপস করে ফেলবেন। শুনানি শেষে আদালত বাদীর জিম্মায় জে কে মজলিসকে জামিন দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, অর্থের বিনিময়ে পুরোনো জনপ্রিয় লোকসংগীতগুলোর মিউজিক রি-এরেঞ্জ করলেও জে কে মজলিশ তিন বছর পর আরটিভি ‘ফোক স্টেশন’র প্রায় আড়াই শ গানের স্বত্ব নিজের দাবি করে ইউটিউবে প্রচার করছেন। যা আরটিভি কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তী সময়ে বেঙ্গল মিডিয়া করপোরেশন (আরটিভি) থেকে তাকে আইনি নোটিশও পাঠানো হয়েছিল। কিন্তু এতে কর্ণপাত না করায় বেঙ্গল মিডিয়া করপোরেশন (আরটিভি) কর্তৃপক্ষ জে কে মজলিশসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে। মামলার অন্য দুই আসামি হলেন-জুয়েল ডি কস্তা ও ‘গান বাকশো’ মিউজিক।
মামলায় গত ২৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর হাউজিং এলাকার ৬ নম্বর রোডের একটি বাসা থেকে জে কে মজলিশকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল। পরদিন থেকে তিনি কারাগারে আছেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে