
রাজধানীতে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত জুলাই মাসে ৯১৫টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মতিঝিল এলাকায়।
আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, পরিবেশ দূষণ রোধ এবং সড়কে চলাচলকারী যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জুলাই মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কালো ধোঁয়া নির্গমনের দায়ে এসব মামলা করা হয়।
ডিএমপির ৮টি ট্রাফিক বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মতিঝিল বিভাগে। এ বিভাগে ৩৫৪টি মামলা করা হয়েছে। এ ছাড়া ট্রাফিক রমনা বিভাগে ৩৪টি, লালবাগে ৪টি, ওয়ারীতে ১৭২টি, তেজগাঁওয়ে ১৩১টি, মিরপুরে ৩৬টি, উত্তরা বিভাগে ১২৮টি এবং গুলশান বিভাগে ৫৬টি মামলা করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

দেশের বাইরে থাকা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের...
৩ মিনিট আগে
জয়পুরহাটের পাঁচবিবিতে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৬ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কুতুবদিয়া আলফা নোঙর এলাকায় যাওয়ার পথে এমভি এপিজে শিরিন ও এমভি এইচজি সিডনির সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটে যাওয়া ঘটনায় কোনো হতাহত, প্রাণহানি বা সমুদ্রদূষণের খবর পাওয়া যায়নি।
৯ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগে