রাজধানীর শাহবাগ থানায় আটকে রেখে ছাত্রলীগের তিন নেতাকে মারধরের ঘটনায় বিভাগীয় তদন্তে ফেঁসে যাচ্ছেন সাময়িক বরখাস্ত হওয়া অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তদন্তে সেদিনের ঘটনায় তাঁর দায় খুঁজে পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। পাশাপাশি এডিসি সানজিদা আফরিন, রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক ও ছাত্রলীগের নেতারাও দায় এড়াতে পারেন না বলে মনে করেন তাঁরা। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার ডিএমপি কমিশনারের কাছে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তদন্ত কমিটি মনে করছে, এই ঘটনায় পুলিশ ও প্রশাসনের সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ কারণে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হতে পারে বলে সূত্র জানিয়েছে।
৯ সেপ্টেম্বর রাতে বারডেম হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগ থানা হেফাজতে কেন্দ্রীয় ছাত্রলীগের তিন নেতাকে নির্যাতনের অভিযোগ ওঠে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদের বিরুদ্ধে।
এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করে ডিএমপি। কমিটির সভাপতি ডিএমপি সদর দপ্তরের উপপুলিশ কমিশনার (অপারেশনস) আবু ইউসুফ। অপর দুই সদস্য হলেন রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গোয়েন্দা-মতিঝিল বিভাগ) মো. রফিকুল ইসলাম।
এই তদন্ত কমিটির ১৩ সেপ্টেম্বর প্রতিবেদন দেওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন তদন্ত শেষ করতে না পারায় ডিএমপি কমিশনারের কাছে আরও পাঁচ দিন সময় চায় কমিটি। পরে তাদের পাঁচ দিন সময় দেওয়া হয়। গতকাল পাঁচ দিন সময় শেষ হয়েছে।
এ বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক আজকের পত্রিকাকে বলেন, তদন্ত কমিটি কাজ শেষ করে প্রতিবেদন দেবে। তারা সময় বৃদ্ধির জন্য যেহেতু আবেদন করেনি, তাই ধারণা করছি, নির্ধারিত সময়ে প্রতিবেদন দেবে।
জানা গেছে, তদন্ত কমিটি ইতিমধ্যে সবাইকে জিজ্ঞাসাবাদ করেছে। ঘটনাস্থল বারডেম হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে এই ঘটনার জন্য এডিসি হারুন ও সানজিদা, রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক, ছাত্রলীগের চার নেতা, শাহবাগ থানার পরিদর্শক গোলাম মোস্তফাসহ যাঁদের যতটুকু দায় পাওয়া গেছে, সেই বিষয়ে তদন্তে উল্লেখ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘অনুসন্ধানে যাঁদের এই ঘটনায় দায় আছে, সবার বিষয়ে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার ডিএমপি কমিশনারের কাছে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। অনুসন্ধানের নিয়ম অনুসরণ করে আমরা পুরো বিষয়টি তদন্ত করেছি। এখানে ঘটনার শুরু থেকে গতকাল পর্যন্ত যা ঘটেছে তা উল্লেখ করা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হয়নি। কারও দায় বাড়িয়েও বলা হয়নি।’
তদন্ত কমিটি এই ঘটনার দায় অনুযায়ী জড়িত সব কর্মকর্তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে বলেও জানান এই কর্মকর্তা। তবে কোন কর্মকর্তার কী শাস্তি সুপারিশ করেছেন, তা বলেননি তিনি।

হবিগঞ্জের লাখাইয়ে কালবৈশাখী ও বজ্রপাতের সময় নদীতে পড়ে নিখোঁজ সাদেক মিয়ার (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১টার দিকে সুতাং নদ থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল বুধবার বিকেল ৪টার দিকে হাওর থেকে নৌকাযোগে ধান আনতে গিয়ে বজ্রপাতের শব্দ শুনে নদীতে পড়ে নিখোঁজ হন।
৩ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় পৈতৃক জমিতে কাজ শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন দৈনিক নয়া দিগন্তের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি মো. হুমায়ূন কবীর। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আগ সাভার মৌজায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরজু (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাঁর নাম জানা যায়নি। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের আলীগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের দুদিনব্যাপী নির্বাচনে ভোট দিয়েছেন ৪ হাজার ৪৮ জন আইনজীবী। প্রথম দিন ভোট দিয়েছেন ১ হাজার ৭৭১ ভোট। সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে দুদিনই সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়...
৩৪ মিনিট আগে